এক্সপ্লোর

Durga Puja 2021: পাহাড়ের গুহায় পূজিত হন লালজলের 'দেবীদুর্গা', রোমহর্ষক সেই উৎসবের প্রাচীন কাহিনি

সাধুই প্রথম এখানে দুর্গাপুজার প্রচলন করেন। পরবর্তীতে তিনি লালজল গ্রামবাসীদের বলে যান যে কোনো অবস্থাতেই যেন পুজো বন্ধ না হয় এই গুহায়।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রে এক উল্লেখযোগ্য নাম  লালজল। কিন্তু দুর্গাপুজোর জনপ্রিয়তায় এখনও এই নাম অশ্রুতই। কিন্তু এর ইতিহাস গায়ে কাঁটা দেওয়ার মতো।  

বেলপাহাড়ির জঙ্গলঘেরা এক পাথরের পাহাড়। তার মধ্যে এক গুহা। আদিম মানবগুহা বলেই সাধারণভাবে এটি পরিচিত। এই গুহার মানুষের ব্যবহারিক বেশ কিছু জিনিষও উদ্ধার হয়। মনে করা হয় প্রাচীন মানবরাই তা ব্যবহার করত। কথিত আছে, এই গুহায় নাকি মা দুর্গার মূর্তিও আছে। স্থানীয়দের কাছে শোনা যায়, এক সাধু এই গুহায় বসে ধ্যান করতেন। পাশে তাঁর হিংস্র বাঘও থাকত। তবে তার যথাযথ প্রমাণ নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে। এই গুহার ইতিহাস জানতে প্রত্নতাত্ত্বিকরা যখন দুর্গামূর্তির জন্য খননকার্য শুরু করেছিলেন, শোনা কথা, তখন এক বিষধর সাপ তাদের সামনে রুখে দাঁড়ায়। 

আরও পড়ুন, কলকাতায় এবার 'সবচেয়ে দামি প্যান্ডেল', নয়া থিমে সাজছে ৬৪ পল্লী


Durga Puja 2021: পাহাড়ের গুহায় পূজিত হন লালজলের 'দেবীদুর্গা', রোমহর্ষক সেই উৎসবের প্রাচীন কাহিনি

এরপর আর কেউ খনন করার সাহস দেখায়নি। জানা যায়, সেই সাধুই প্রথম এখানে দুর্গাপুজার প্রচলন করেন। পরবর্তীতে তিনি লালজল গ্রামবাসীদের বলে যান যে কোনো অবস্থাতেই যেন পুজো বন্ধ না হয় এই গুহায়। গ্রামবাসীরা জানান যে একবার পুজো বন্ধ ছিল এই গুহায়, সেই সময় আচমকাই ফের মাওবাদী অশান্তি নেমে আসে গ্রামে। 

জঙ্গলমহলে প্রথম পুলিশ খুন হয় এই লালজলে। রক্তক্ষয়ী ভয় গ্রাস করতে শুরু করে গোটা গ্রামকে। স্থানীয়দের কথায়, সে বছর ফের মনে পড়ে সাধুর সতর্কবাণী। এরপর আর লালজলে পুজো বন্ধ করেনি গ্রাম বাসীরা। তাঁদের দাবি পুজো শুরুর পর থেকেই তাঁদের জীবন স্বচ্ছন্দে রয়েছে।


Durga Puja 2021: পাহাড়ের গুহায় পূজিত হন লালজলের 'দেবীদুর্গা', রোমহর্ষক সেই উৎসবের প্রাচীন কাহিনি

কোথায় এই দেবী দুর্গার অবস্থান? লালজল পাহাড়ের ওপর রয়েছে একটি গুহা। তার ঠিক একধাপ নিচে রয়েছে দুর্গা মন্দির। আর পাহাড়ের কোলে সাধু বাবার জন্য একটি আশ্রমও গড়ে তোলা হয়েছিল। সেখানেই হয় নিত্য পুজো। পুজোর তিন দিন ধুমধাম করেই দেবী বন্দনা চলে। বিশেষ করে নবমীর দিন বাসন্তী পুজোরও আয়োজন হয়। সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ভক্তদের আনাগোনা। পাশ্ববর্তী রাজ্য থেকেও ভক্তরা আসে। এই পুজোকে কেন্দ্র করে মেলাও বসে ওই এলাকায়। গ্রামের সমস্ত পুরুষ মহলা মাথায় ঘট নিয়ে ঢাকঢোল বাদ্য সহযোগে গ্রাম প্রদক্ষিণ করে। 

আরও পড়ুন, উদ্যোক্তা গ্রামবাসীরাই, খয়রাশোলের ১৫০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গাপুজোর নেপথ্যে এক অজানা ইতিহাস



Durga Puja 2021: পাহাড়ের গুহায় পূজিত হন লালজলের 'দেবীদুর্গা', রোমহর্ষক সেই উৎসবের প্রাচীন কাহিনি

লালজল পাহাড়ের উপর থেকে অপরূপ প্রাকৃতিক দৃশ্যর সঙ্গে পুজোর আমেজে একাকার হতে ভিড় জমায় ভক্তরা। যদিও লাল জলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই ভিড় লেগে থাকে। করোনার প্রভাব কমতেই ভিড় বাড়তে শুরু করে এখানে। করোনার প্রভাব কাটিয়ে এবার তাই পুজোর জন্য বিশেষভাবে প্রস্তুত হচ্ছে লালজল।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget