এক্সপ্লোর

Durga Puja 2021 : মহম্মদবাজারে জঙ্গল-ঘেরা নির্জন জায়গায় পলাশবাসিনী-রূপে পূজিত হন দুর্গা

দুর্গাপুজোর সময় চারদিন ধরে চণ্ডীর মন্ত্রে পুজো করা হয় পলাশবাসিনীর। দশমীর দিন ধুমধাম সবচেয়ে বেশি হয়।

গোপাল চট্টোপাধ্যায়, মহম্মদবাজার(বীরভূম) : নির্জন স্থানের পাশ দিয়ে বয়ে চলেছে কুলে নদী। রয়েছে বড় বড় বেশ কয়েকটি পাথর। তার মাঝে বেশ কয়েকটি বড় বড় গাছ। আর তার নীচেই শিলামূর্তি। এলাকার মানুষ এই মূর্তিটিকে পুজো করেন দুর্গা হিসেবেই। তবে এলাকার মানুষের কাছে দেবী পরিচিত পলাশবাসিনী রূপে। বহু বছর ধরে বন জঙ্গলে ঘেরা এই নির্জন জায়গায় পূজিত মা পলাশবাসিনী। 

দুর্গাপুজোর সময় চারদিন ধরে চণ্ডীর মন্ত্রে পুজো করা হয় পলাশবাসিনীর। দশমীর দিন ধুমধাম সবচেয়ে বেশি হয়। মহম্মদবাজারে ফুল্লাইপুর গ্রামের পাশে এই জায়গাটিতে চার বছর আগে মন্দির গড়ে তোলার চেষ্টা হলেও পলাশবাসিনীদেবীর স্বপ্নাদেশে তা বন্ধ করতে হয়। দেবীরূপী শিলার মাথায় তাই কোনও আচ্ছাদন নেই। তৈরি করা হয়েছে আটচালা, ভোগের মন্দিরও।

দীর্ঘদিন ধরে এই মন্দিরের সেবাইত আছেন বিবেকানন্দ চক্রবর্তী। তিনি বলেন, আমাদের পূর্বপুরুষ মনসুর চক্রবর্তী স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন। একদিন দেবী স্বপ্নে জানান আমি বনচারিণী। পাথরের তেল সিঁদুর মাখানো শিলামূর্তিতে আমি পলাশবাসিনী। মন্দিরের দক্ষিণ দিকে পাথরের গায়ে বাঘের পায়ের ছাপ, সেটা আমার। আমি এখানে বিরাজ করি। মন্দিরের দক্ষিণ দিকে ৩০০ মিটার দূরে পাথরের গায়ে যে ছাপ রয়েছে বর্তমানে এখানকার মানুষ সেটাই দেবীর বলে মনে করেন। এমন অনেক গল্পকথা ছড়িয়ে আছে এলাকা জুড়ে। শিলা মূর্তির পিছনেই রয়েছে বড় কয়েকটা পাথর। আর সেখানে পাথরের ফাঁকে দুটি বাঘ থাকত। পুজোর সময় মন্দিরের সামনে এসে বসত। বাঘ দুটি জঙ্গলে ঘুরেও বেড়াত। ৬৫ বছর আগে একদিন একটা বাঘকে গুলি করে মেরে ফেলেন কুলকুড়ি গ্রামের এক ব্যক্তি এবং অন্য একটি বাঘকে চরিচার জঙ্গলে আদিবাসীরা মেরে ফেলে। তারপর বাঘ দুটির ছোট দুটি দুধের বাচ্চাকে তখন সেবাইত তুলে দেন তৎকালীন জেলাশাসকের হাতে। তখন সিউড়িতে এসেছিল একটি সাকার্সের দল। জেলাশাসক ওই বাচ্চা দুটি সাকার্সের রিং মাস্টারকে প্রতিপালনের জন্য দেন। 

আরও পড়ুন ; বিশ্বভারতীর অধ্যাপকের তৈরি ৩ কুইন্টাল ওজনের ধাতব দুর্গা পাড়ি দেবে ওড়িশা

বর্তমানে ৭৫ ছুঁয়েছেন দীর্ঘদিনের সেবাইত বিবেকানন্দ চক্রবর্তী। এখন বাস করেন সিউড়ির এস পি মোড়ে। সপ্তাহে মঙ্গল ও শনিবার পুজো হয়। বয়সের কারণে আসতে পারেন না মাঝেমধ্যে। তাই এখন এই দায়িত্ব সামলাচ্ছেন তাঁর ভাই পলাশ চক্রবর্তী ও ভাগ্নে অনিন্দিত বন্দোপাধ্যায়। মা পলাশবাসিনী তলার কয়েক কিমি দূরে দ্বারবাসিনীতলা। জনশ্রুতি আছে যে, পলাশবাসিনী ও দ্বারবাসিনী দুই বোন। পলাশবাসিনী বড় ও দ্বারবাসিনী ছোট বলে প্রচলিত এলাকায়। দেবী দুর্গারই অন্য রূপ। তাই দুর্গাপুজোর নিয়ম মেনে চারদিন ধরেই পূজিত হন পলাশবাসিনী। দশমীর দিনে হয় মূল উৎসব। দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা। বসে একদিনের গ্রামীণ মেলাও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget