এক্সপ্লোর

Durga Puja 2021 Special : ২৩২ বছরে বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজো পরবর্তীতে হয় সরকার বাড়ির পুজো

তাঁদের সপ্তম পুরুষ গুরুদাস সরকার জানান, এখানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুরনো রীতি মেনেই পূজা-অর্চনা চলে

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম:  মহম্মদ বাজারের গণপুর এর সরকার বাড়ির দুর্গা পুজো এবছর ২৩২ বছরে পদার্পণ করল ।এই পুজো আনুমানিক ১৭৯০ সালে শুরু করেছিলেন হরিদেব বন্দ্যোপাধ্যায়। তৎকালীন গোয়াড়ি কৃষ্ণনগর, যা বর্তমানে নদিয়া জেলার  অন্তর্গত, সেখান থেকে সপরিবারে এসে গণপুরে বসবাস শুরু করেন তাঁরা। সেখান থেকে সঙ্গে নিয়ে আসা শালগ্রামের শিলা মূর্তিতে শুরু হয় পুজো । পরবর্তীকালে তাঁর নাতি অভয়চরণ বন্দ্যোপাধ্যায় মন্দির ও প্রতিমা প্রতিষ্ঠা করেন। পরে তাঁরা সরকার উপাধিতে ভূষিত হন। ঠিক সেই কারণেই বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজো সরকার বাড়ির দুর্গা পুজো নামে খ্যাত হয়।

অধুনা এই নামেই পরিচিত এই পরিবার। বর্তমানে তাঁদের সপ্তম পুরুষ গুরুদাস সরকার জানান, এখানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুরনো রীতি মেনেই পূজা-অর্চনা চলে। প্রতি বছরই বীরভূমের কাঁকড়তলা এলাকার বাবুইজোড় গ্রাম থেকেই ঢোলবাদকঁরা তাদের পুজোতে ঢোল বাজান।  এই রীতি আজও বয়ে নিয়ে চলেছে সরকার পরিবার। এছাড়াও পুজোর তিন দিন রয়েছে ছাগ বলি দেওয়ার রীতি।

ষষ্ঠীর দিনে দেবী দুর্গাকে ফল, চিঁড়ে মিষ্টান্ন ভোগ দেওয়া হয়। এরপর সপ্তমীতে দোলা নিয়ে এসে নবপত্রিকাকে আনা হয়। সেই মুহূর্তে পরিবারের মহিলারা মন্দিরের উঠানে সেই নবপত্রিকা কে আবাহন করেন। মহাষ্টমী ও মহানবমীর মিলনক্ষণে হয় সন্ধিপুজো। এই সময় দেবীকে অন্নভোগ দেওয়া হয়। এছাড়াও পঞ্জিকা সময় ও রীতি মেনে হয়ে আসছে মহাদশমীতে পরিবারের মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। দশমীর দিন সকালেই ঘট বিসর্জন ও প্রতিমা বিসর্জন হয়। এই গ্রামে এক অভিনব রীতি আছে। একাদশীর দিন সরকার বাড়ির নবপত্রিকা বিসর্জন হয়। 

পুজোর দিন গুলিতে সরকার  বাড়ির সদস্যরা আনন্দে মেতে ওঠেন । বিভিন্ন জায়গায় বসবাস করা পরিবারের সদস্যরা এই সময় সকলে একত্রিত হয়ে পুজো পুজোর দিন গুলিকে উপভোগ করেন। এই পুজো বিভিন্ন জেলা থেকে  দেখতে আসেন মানুষ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget