এক্সপ্লোর

Birbhum News: বেসরকারি হোটেলে চলছিল হাতির দাঁত কেনা-বেচা, আচমকাই হানা বন দফতরের

Birbhum Ivory Smuggling: বীরভূমের নলহাটিতে বন দফতরের জালে তিন পাচারকারী, উদ্ধার ১৫ কেজি হাতির দাঁত..

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: হাতির দাঁত পাচার করার সময় হাতে-নাতে তিন পাচারকারীকে গ্রেফতার করল বন দফতরের আধিকারিকেরা। উদ্ধার করা হয়েছে ১৫ কিলোগ্রাম ওজনের দুটি হাতির দাঁত। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে।  ধৃতদের নাম রবি রঞ্জন সাহা, সুখেন্দর মুর্মু ও শঙ্কর রায়। তাঁদের একজনের বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের এবং দুজনের বাড়ি ঝাড়খন্ডের পাকুর এলাকায়।

গোপনসূত্রে খবর পেয়ে ঝাড়খন্ডের বনদফতরের আধিকারিকেরা বীরভূমের বনদফতরের আধিকারিকদের নিয়ে বুধবার  বিকেলে বীরভূমের নলহাটিতে হানা দেন। নলহাটির ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হোটেলে হাতির দাঁত কেনা বেচা করছিল এই পাচারকারীরা বলে অভিযোগ। সেই সময় অভিযান চালিয়ে তিন পাচারকারীকে গ্রেফতার করে বনদফতরের আধিকারিকেরা। ধৃতদের কাছ থেকে ১৫ কেজি ওজনের দুটি হাতির দাঁত উদ্ধার করা হয়েছে।

বাইশ সালেও বড়সড় সাফল্য এসেছিল বন দফতরে। পাচারের আগেই হাতির দাঁত উদ্ধার করেছিলেন বনকর্মীরা। পাকড়াও করেছিলেন তিন পাচারকারীকে। আবারও বড়সড় সাফল্য পেল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ২ কেজি ১০০ গ্রাম ওজনের দুটি হাতির দাঁত সহ গ্রেফতার করা হয়েছিল তিনজনকে। বন দফতর সূত্রে জানা গিয়েছিল যে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল ওই দাঁত। সেই সময় ওদলাবাড়িতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে একটি অলটো গাড়িতে তল্লাশি চালিয়েছিল বনকর্মীরা। সেখান থেকে বেরিয়ে এসেছিল দুটি হাতির দাঁত। সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা তিন জনকে গ্রেফতার করা হয়েছিল।

গ্রেফতার হওয়া তিন পাচারকারীর বাড়ি ছিল আলিপুরদুয়ারের কুমারগ্রামে। পাচারকারীদের জেরা করে জানা গিয়েছিল যে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দাঁতগুলো। এই বিষয়ে বন দফতরের আধিকারিক হরি কিষান ফোনে জানিয়েছিলেন, আলিপুর থেকে  শিলিগুড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দাঁত দুটি। একটি গাড়ি সমেত তিন জনকে গ্রেফতার করা হয়েছিল।  

আরও পড়ুন, রোগীদের সুবিধা দিতে SSKM-এ অভিনব পরিষেবা, চালু হল বিশেষ বাহন

অপরদিকে, বাইশ সালে জলপাইগুড়িতে, ক্রেতা সেজে ২৪ কেজি হাতির দাঁত উদ্ধার করেছিলেন বন কর্মীরা, ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছিল বন দফতর। ডুয়ার্সের ওদলাবাড়ি হয়ে এই হাতির দাঁত নেপালে নিয়ে যাওয়া হচ্ছিল বলে বনদফতর জানিয়েছিল। ৬০ লক্ষ টাকায় হাতির দাঁত (Ivory) নেপালে (Nepal) বিক্রির ছক কষেছিল পাচারকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে ডুয়ার্সের (Dooars) ওয়াশাবাড়ি এলাকা থেকে হাতির দাঁত সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছিল বৈকন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget