এক্সপ্লোর

Kolkata News: রোগীদের সুবিধা দিতে SSKM-এ অভিনব পরিষেবা, চালু হল বিশেষ বাহন

SSKM Special Service : চিকিৎসাধীন রোগীকে ওয়ার্ড থেকে অন্যত্র নিয়ে যেতে হলে বিশেষ বাহন চালু SSKM-এ ..

ঝিলম করঞ্জাই, কলকাতা: এসএসকেএম (SSKM) হাসপাতালে চালু হয়েছে এক অভিনব পরিষেবা। চিকিৎসাধীন রোগীকে ওয়ার্ড থেকে অন্যত্র বিশেষজ্ঞের পরামর্শ নিতে বা পরীক্ষার জন্য নিয়ে যেতে হলে বিশেষ বাহন চালু করা হয়েছে। এই বিশেষ বাহন অত্যন্ত হালকা এবং সেখানে একজনকে শায়িত করে বা একাধিক রোগীকে বসিয়ে নিয়ে যাওয়া যেতে পারে পরীক্ষামূলকভাবে Woodburn Block এর রোগীদের জন্য এটা চালু করা হয়েছে।

প্রসঙ্গত, হঠাৎ অসুস্থ হলে রাজ্যের শাসকদলের অধিকাংশ হেভিওয়েটরা আজও এসএসকেম-ই ছুটে যান। বলাইবাহুল্য ভরসা কতদূর। সংবাদমাধ্যমে এই দৃশ্য দেখে মুখস্থ রাজ্যবাসীর। তবে মামলায় নাম জড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের মুখে পড়েও, অতীতে একাধিক বার তৃণমূলের শীর্ষ নেতা-মন্ত্রীদের এই সরকারি হাসপাতালের উডবার্ণ ওয়ার্ডে ভর্তি হতে দেখা গিয়েছে। সেই তালিকায় পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মন্ডল, মদন মিত্র, কে নেই সেখানে ?

এমনকি নিয়োগ দুর্নীতি মামলায় টানা দীর্ঘ সময় এই হাসপাতালেই ভর্তি ছিলেন কালীঘাটের কাকু। আর এমনই এক পরিস্থিতিতে, সাধারণ মানুষরা আদৌ কতটা পরিষেবা পাচ্ছেন এই হাসপাতালে ? লোকসভা ভোটের আগে প্রশ্ন তুলে সম্প্রতি অভিযানে নেমেছিল কংগ্রেস। আর অভিযানে অংশ নিয়ে কার্যতই রাজ্যের শাসকদলকে তীব্র করলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। 

SSKM হাসপাতালকে তৃণমূলের চোর-দুর্নীতিগ্রস্তরা রিসর্টে পরিণত করেছে। বঞ্চিত হচ্ছে গরিব, মুমুর্ষু রোগীরা। শিশুদের আইসিসিইউ বেড পর্যন্ত দখল করে রাখা হয়েছে। এই অভিযোগে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফে ভবানীপুরে যদুবাবুর বাজারে বিক্ষোভ। সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না, বিক্ষোভে এসে অভিযোগ অধীর চৌধুরীর। জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচতে এসএসকেএমে আশ্রয় নেন শাসক নেতারা, অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির।

 মূলত দুর্নীতির মামলায় (Corruption) নাম জড়ানোর পর, এসএসকেম-এ একাধিকবার শাসকদলের (TMC) হেভিওয়েটদের ভর্তি হতে দেখা গিয়েছে। নারদ মামলায় (Narad Scam) ফিরহাদ হাকিম ব্যতীত শোভন-মদন-সুব্রতদের (প্রয়াত) অতীতে এই সরকারি হাসপাতালে চিকিৎসাহীন হতে দেখা গিয়েছে। এরপর গরুপাচার মামলায় (Cattle Scam) নাম জড়ানোর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের মুখে একাধিকবার বুকে ব্যথা উঠে এসএসকেম-এ যেতে দেখা গিয়েছে বীরভূমের অনুব্রত মণ্ডলকেও (Anubrata Mandal)। সেই তালিকা থেকে বাদ যাননি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কেও (Partha Chatterjee)।

আরও পড়ুন, ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে শেষ হল এবারের সাগরমেলা, বাজল বিদায়ের সুর..

একেবারে হালের কথা বললে রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও এই সরকারি হাসপাতালেই ভর্তি হয়েছিলেন (Jyotipriya Mallick)।  তবে সম্প্রতি সেই এসএসকেম-এই উল্টো ছবি প্রকাশ্যে এসেছে। দশদিন ধরে চেষ্টা সত্ত্বেও বিজেপি নেতাকে এসএকেএম হাসপাতালে ভর্তি করতে না পারার বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ (BJP MLA Bankim Ghosh)। 

 

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
Bengal SIR: বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা প্রকাশিত, কীভাবে ফর্ম ৬ ফিলআপ করে নাম তুলবেন ভোটার লিস্টে?
Bengal SIR: বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা প্রকাশিত, কীভাবে ফর্ম ৬ ফিলআপ করে নাম তুলবেন ভোটার লিস্টে?

ভিডিও

Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস
Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget