এক্সপ্লোর

Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা

BJP MLA Dhurba Saha On Asish Banerjees Mysterious Death : রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু, নিজের প্রতিক্রিয়া দিলেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা।

বীরভূম: রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু। এই ঘটনায় এবার এবিপি আনন্দ-কে নিজের প্রতিক্রিয়া দিলেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। ২০২৬ বিধানসভা ভোটে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হন ৫ বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

"এর পিছনে অনেক বড় কারণ আছে"

এদিন ধ্রুব সাহা বলেন, 'যেকোনও মৃত্যুই অত্যন্ত বেদনার এবং দুঃখ্যের। এই মৃত্যুর....এর পিছনে অনেক বড় কারণ আছে। কারণ একটা মানুষ জীবনের অন্তিম সময়ে এসে, কেন আত্মহত্যা করলেন ? বীরভূমের মানুষ জানতে চাইছে। আশীষবাবু নির্বাচনে পরাজিত হয়েছিলেন। রামপুরহাটের মানুষ ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে। আমি তাঁর বাড়িতে গিয়ে প্রণাম করে এসেছি। সেই দিন কিন্তু মনে হয়নি, এই মানুষটি আত্মহত্যা করার পরিস্থিতিতে আছেন কিংবা পরিস্থিতি তৈরি হতে পারে।'

সুইসাইড নোট উদ্ধার

আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধারের পাশাপাশি একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ওই সুইসাইড নোটে দাবি তুলে জানিয়েছেন যে, তিনি যে কোনওরকম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না।  ছাত্র রাজনীতি থেকেই তাঁর উঠে আসা বলে জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বরাবরই নিজের ভাবমূর্তি নিয়ে সচেতন থেকেছেন। তৃণমূলের জমানায়  যখন তিনি ক্ষমতায় ছিলেন,সেসময় কারও কাছ থেকে কোনও সুযোগ-সুবিধা নেননি এবং কাউকে কোনও সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়ে তিনি কখনও যুক্ত থাকেননি বলেই দাবি করেছেন।

"এখন দুর্নীতির তদন্তে ওনার নাম আসবে কি না আসবে, সেটা তো পরের ব্যাপার.."

ধ্রুব সাহা এই প্রসঙ্গ বলেন, 'তার সুইসাইড নোটে, তার পারিবারিক বিভিন্ন লোকেদের নাম লিখেছেন। কিন্তু আমার মনে হচ্ছে যে পারিবারিক কোনও কারণ, কিংবা রাজনৈতিক কোনও কারণ , যে কারণও হোক, সামনে আসা উচিত।  এখন দুর্নীতির তদন্তে ওনার নাম আসবে কি না আসবে, সেটা তো পরের ব্যাপার। কিন্তু এই যে ঘটনা ঘটেছে, অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এবং যারা এই ঘটনায় দোষী,  তাঁদেরকেও আইনের আওতায় আনা উচিত।'

অভিযোগ তুলেছে বিজেপি

মূলত, টিআরডিএ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি।  টিআরডিএ মূলত তারাপীঠ উন্নয়ন পর্ষদ। যার কাজ ছিল দায়িত্ব ছিল তারাপীঠের উন্নয়ন করা।  এই টিআরডিএ-র মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা খরচা হয়েছে তৃণমূল জমানায়। এবং এই টিআরডিএ-র চেয়ারম্যান ছিলেন  আশিস বন্দ্যোপাধ্যায়। 

 



আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget