এক্সপ্লোর

Birbhum News: ফের বিপুল বিস্ফোরক উদ্ধার, বীরভূম কি বারুদের স্তুপে?

Explosive Found: ফের বিস্ফোরক উদ্ধার বীরভূমে। নলহাটি, মহম্মদবাজারের পর এবার রামপুরহাট থানা এলাকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। খবর ছড়াতেই চাঞ্চল্য বাড়ে এলাকায়।

নান্টু পাল, বীরভূম: ফের বিস্ফোরক (explosive) উদ্ধার বীরভূমে (birbhum)। নলহাটি, মহম্মদবাজারের পর এবার রামপুরহাট (rampurhat) থানা এলাকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। খবর ছড়াতেই চাঞ্চল্য বাড়ে এলাকায়।

কী হয়েছিল?
পুলিশ সূত্রে খবর, এদিন বিকেলে রামপুরহাটের রদিপুর গ্রামের বাসিন্দা বিন্দু মণ্ডল ও তাজেরুল ইসলাম মোটরবাইক করে একটি প্লাস্টিকের বস্তায় ডিটোনেটর ও গুলি নিয়ে আসছিল। পুলিশের ধারণা, ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হচ্ছিল ওগুলি। রামপুরহাটের রদিপুর গ্রামের কাছে তাঁদের আটক করা হয়। তখনই অন্তত ২ হাজার পিস ডিটোনেটর পাওয়া যায় বিন্দু ও তাজেরুলের থেকে। মোটরসাইকেলদুটিও উদ্ধার করেছে পুলিশ। কিন্তু এত বিস্ফোরক নিয়ে কোথা থেকে আসছিলেন তাঁরা? কোথায় যাচ্ছিলেন? কী উদ্দেশ্য ছিল? সবটাই তদন্ত করে দেখছে বীরভূম জেলা পুলিশ। তবে বীরভূমে একের পর এক বিস্ফোরক উদ্ধার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

রাজনৈতিক তরজা...
বিজেপির বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার অভিযোগ, 'বিস্ফোরক উদ্ধার হচ্ছে নাকি আইওয়াশ করছে তৃণমূল? প্রতি দিন বীরভূমে গাড়ির পর গাড়ি  জিলেটিন স্টিক ঢোকে। অবৈধ পাথর খাদানে কাজে লাগে এগুলি। পুলিশ খুব কাজ করছে এটা মানুষকে দেখানোর জন্য সব কিছু করা হচ্ছে। তবে বীরভূম যে বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে আছে, এটা সত্যি।' অভিযোগ মানতে নারাজ শাসকদলের প্রতিনিধিরা। তৃণমূলের বীরভূম জেলার সাধারণ সম্পাদক ত্রীদিব ভট্রাচার্য বলেন,'পুলিশ নিজের কাজ করছে। বিজেপি সব ফালতু কথা বলে। কোনও ভিত্তি নেই। আর ওরা যদি জানে বীরভূম বারুদের স্তুপে দাড়িয়ে আছে, তা হলে পুলিশ কে বলে দিক কোথায় সেই স্তুপ। পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে।'
প্রসঙ্গত, জুলাই মাসের গোড়ার দিকে পর পর তিন দিন বীরভূমের বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে রাজ্য পুলিশের এসটিএফ। তখনও শোনা গিয়েছিল, জেলার একাধিক বেআইনি পাথর খাদান ও কয়লা খনিতে এই বিস্ফোরক সরবরাহ করা হত। যদিও নাশকতার আশঙ্কাও পুরোপুরি উড়িয়ে দেননি গোয়েন্দারা। রাজনৈতিক তরজা চলছে তখন থেকেই।
আর এসবের মাঝেই একের পর এক বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটে চলেছে। কেন হচ্ছে এ রকম? প্রশ্ন থাকছেই।

আরও পড়ুন:রাজ্যে আক্রান্ত বেড়ে আচমকাই দ্বিগুণ, কোভিডে কোথায় দাঁড়িয়ে মৃত্যু ?

 

সেরা শিরোনাম

West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও

ভিডিও

Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget