এক্সপ্লোর

Bogtui Massacre: শুভেন্দুর সভায় বিজেপির পতাকা তুলে নিলেন বগটুইকাণ্ডে মৃত মিনা বিবির স্বামী

BJP Joining: বিজেপিতে যোগ দিলেন বগটুইকাণ্ডে মৃত মিনা বিবির স্বামী। নলহাটিতে শুভেন্দুর সভায় বিজেপিতে যোগ দিলেন ফটিক শেখনলহাটিতে শুভেন্দুর সভায় বিজেপিতে যোগ দিলেন ফটিক শেখ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বিজেপিতে (BJP) যোগ দিলেন বগটুইকাণ্ডে (boghtui) মৃত (dead) মিনা বিবির স্বামী। নলহাটিতে (nalhati) শুভেন্দুর (suvendu adhikari) সভায় বিজেপিতে যোগ দিলেন ফটিক শেখ নলহাটিতে শুভেন্দুর সভায় বিজেপিতে যোগ দিলেন ফটিক শেখ। এদিকে এদিনই বগটুইকাণ্ডের অন্যতম অভিযুক্ত নিহত লালন শেখের স্ত্রী দাবি করেন, তাঁর স্বামীকে গুলি করে মারার ছক কষেছিল সিবিআই। 

ভুয়ো এনকাউন্টারে হত্যার ছক...
কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে আজ বগটুইয়ে যান সিআইডি-র ডিআইজি। সেখান থেকে তিনি যান রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পেও। তাঁর সামনে  সিবিআই-এর বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ করলেন মৃত লালনের স্ত্রী রেশমা। তাঁর দাবি, ইচ্ছাকৃত ভাবে তাঁর স্বামীর হাতে হাতকড়া পরানো হয়নি, যাতে পালাতে গেলে গুলি করা যায়। গত ১২ ডিসেম্বর, মৃত্যুর আগে, লালন শেখকে নিয়ে বগটুইয়ে তাঁর শ্বশুরবাড়ি-তে নিয়ে যায় সিবিআই। সেই দিন ঠিক কী ঘটেছিল, সিবিআই অফিসারদের ভূমিকা কী ছিল, সেই সমস্ত বিষয়ে লালনের স্ত্রীর কাছে জানতে চান সিআইডি-র ডিআইজি। সূত্রের খবর তাতে লালনের স্ত্রীকে বলতে শোনা যায়, "(জায়গা দেখিয়ে) আমার স্বামীকে এখানে দাঁড় করিয়ে রেখে মারধর করেছে। আমি দেখে ছুটে এলাম এখানে। বিলাসবাবু এখানে দাঁড়িয়ে আছেন। ওঁর পায়ে আমি পড়ে গেলাম। ওকে মারবেন না। স্যর আমরা কিচ্ছু জানিনা। বাড়িতে চুরি হয়ে গিয়েছে । কিচ্ছু জানি না এই সব বিষয়ে।"
তাঁর চোখের সামনেই লালনকে মারধর করা হয় কিনা, জানতে চান সিআইডি-র ডিআইজি। তাতে রেশমা জানান, তাঁর চোখের সামনেই মারধর করা হয় স্বামীকে। সেই কি শেষ বার স্বামীকে দেখেন তিনি! উত্তরে রেশমা জানান, জীবিত সেই শেষ বার। তার পর মর্গে গিয়ে লাশ দেখেন। 
রাজ্য গোয়েন্দাদের সঙ্গে এই কথোপকথন চলাকালীনও আরও বিস্ফোরক অভিযোগ করেন রেশমা। বলেন, "চন্দ্রকুণ্ঠ মাঠে নিয়ে গিয়েছে। ওখানে ছেড়ে দিয়েছে। বলছে, যা দৌড়ে পালা। পালাবে তবে তো আমার স্বামীকে মারবে...পালাননি উনি। নিয়ে গিয়ে মেরে দিল। গুলি করার পজিশনে রেখেছিল। যদি ছুটে পালাত, গুলি করে দিত।"
বগটুই গ্রামে লালন শেখের স্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পরে, সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে যান রাজ্য গোয়েন্দা সংস্থার ডিআইজি সোমা দাস মিত্র। রামপুরহাটের সরকারি গেস্ট হাউস পান্থশ্রীর অস্থায়ী ক্যাম্প থেকেই বগটুই হত্যাকাণ্ড এবং ভাদু শেখ খুন- দু'টি ঘটনার তদন্ত চালাচ্ছিল সিবিআই। বগটুই থেকে সোজা সেই ক্যাম্পে যান সিআইডি-র ডিআইজি।

আরও পড়ুন:ভোটের আগে অনুব্রত-গড়ে ফাটল? সকালে দল ছেড়ে বিকেলেই বিজেপিতে যোগ কেষ্ট-ঘনিষ্ঠ বিপ্লবের

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget