এক্সপ্লোর

Anubrata Mondal:জেলে বসেই কি বীরভূমে দল পরিচালনা করছেন অনুব্রত মণ্ডল, ফের ইঙ্গিত কাজল শেখের

Birbhum News:জেলে বসেই কি বীরভূমে দল পরিচালনা করছেন অনুব্রত মণ্ডল? প্রশ্ন খোদ তৃণমূল নেতা কাজল শেখের। বললেন, 'বিকাশদা বলছেন, কেষ্টদার কথামতোই দল চলছে। হয়তো বিকাশদার সঙ্গে মোবাইলে কেষ্টদার কথা হচ্ছে।'

বীরভূম:জেলে বসেই কি বীরভূমে (birbhum) দল পরিচালনা করছেন অনুব্রত মণ্ডল (anubrata mondal)? প্রশ্ন খোদ তৃণমূল নেতা (TMC Leader Kajal Sheikh) কাজল শেখের। 

কী বললেন কাজল?
কাজলের অভিযোগ, 'জেলা কমিটির বৈঠকের আগে কোর বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না।' তাঁর সংযোজন, 'গত কাল আমি জেলা কমিটিকে পরামর্শ দিয়েছি। সারা দিন বাড়িতে না বসে থেকে পার্টি অফিসে আসুন। দিদি নিজেই সপ্তাহে এক দিন আলোচনার জন্য বলে গিয়েছেন। কিন্তু আপনারা তাঁর কথাও শুনছেন না। বিকাশদা বলছেন, কেষ্টদার কথামতোই দল চলছে। হয়তো বিকাশদার সঙ্গে মোবাইলে কেষ্টদার কথা হচ্ছে।' প্রসঙ্গত সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর আবার বক্তব্য, 'অনুব্রত মণ্ডল যেমন বলছেন, তেমনই হচ্ছে।' এ নিয়ে কাজল শেখের পাল্টা কটাক্ষ, 'তা হলে হয়তো নিশ্চয়ই অনুব্রত মণ্ডলের সঙ্গে বিকাশ রায়চৌধুরীর ফোনে কথা হচ্ছে'। তৃণমূলের কোর কমিটির সদস্য হওয়ার কিছুদিনের মধ্যেই ফের বিস্ফোরক দাবি কাজল শেখের। তবে এটিই প্রথম বার নয়।

আগেও বিস্ফোরক দাবি...
গত বছর বীরভূমে নানুরের চারকল গ্রাম অঞ্চলে সম্মেলন হয় তৃণমূলের। সেখানে কাজল শেখ বলেছিলেন, 'তৃণমূল ক্ষমতায় এলেও কর্মীদের বিপদে পাশে দাঁড়াননি দলের নেতারা। উল্টে তৃণমূল নেতা, কর্মীদের খুনে জড়িতদের দলে নেওয়া হয়েছে।' নিচুতলা ও পুরনো কর্মীরা দলে গুরুত্ব পাচ্ছেন না বলেও কাজল শেখের দাবি। তিনি আরও বলেন, 'সিপিএমকে হঠাতে নানুরের বুকে যে সমস্ত কর্মীরা শহিদ হয়েছেন। আজ দলের নেতারা সেই সমস্ত পরিবারের কেউ খোঁজ রাখেন না। যাদের বলিদানে তৃণমূল নানুরের ক্ষমতায় এলো সেই সমস্ত পরিবারগুলোকে আজ তাঁরা ভুলে যাচ্ছেন। যে সমস্ত লোকজনেরা একসময় তৃণমূল নেতাদের খুন করেছেন, দলের কিছু নেতা তাঁদেরই দলে নিয়েছেন। নানুর বিধানসভার মানুষ প্রতিবাদ করতে জানে লড়াই করতে জানে তাই  ২০১১ সালে যিনি বিধায়ক ছিলেন ২০১৬ সালে তিনি গোহারা হেরেছেন। তার কারণ একটাই তিনি সেই হার্মাদদের নিয়ে দল গঠন করেছিলেন। আর তাদেরকে সামনে নিয়েই ঘুরে ছিলেন।' কাজল শেখ তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারিও দিয়েছেন। ২০১১ সালের আগে তাঁদের দলের কর্মীদের ও পরিবারের সদস্যদের যারা খুন করেছে, সেই লোকগুলিকে যদি এই দলে ঠাঁই দেওয়া হয়, তাহলে আগামী নির্বাচনে নানুর ব্লকের বাসিন্দারা তার ফল মিলিয়ে নেবেন। তাঁর ক্ষোভ, যখন তিনি রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়েছেন, কোর্টে মামলা লড়েছেন, নানুর ব্লকের কোনও নেতা কখনও খোঁজ নেননি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও নানুরের বর্তমান বিধায়ক বিধান চন্দ্র মাঝি। উপস্থিত ছিলেন নানুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত ভট্টাচার্য। তাঁদের সামনেই এমন কথা বলেছিলেন কাজল।
এবার ফের বিস্ফোরক তিনি।

আরও পড়ুন:মা শিল্পী হতে পারতেন, সেতার ছেড়েছিলেন আমার জন্য: ঋষভ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget