এক্সপ্লোর

Rampurhat Violence : শনাক্তকরণে বাধা ? রামপুরহাটকাণ্ডে নিহতদের DNA পরীক্ষা করাবে CBI

Rampurhat Violence : নিহতদের পরিবারের অভিযোগ, তাঁদের দেহ শনাক্ত করতে দেওয়া হয়নি

রামপুরহাট : রামপুরহাট হত্যাকাণ্ডে (Rampurhat Violence) নিহত ৭ জনের দেহের DNA পরীক্ষা করাবে CBI। ২১ মার্চ রাতে রামপুরহাটের বগটুইতে (Bogtui) সোনা শেখের বাড়ি থেকে ৭ জনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। নিহতদের পরিবারের অভিযোগ, তাঁদের দেহ শনাক্ত করতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেই কারণেই DNA পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সূত্রের খবর, ময়নাতদন্তের সময়ে DNA-র নমুনা সংগ্রহ করা হয়েছে। নিহতদের পরিবারের বাকি সদস্যদের সঙ্গে সেই নমুনা মিলিয়ে দেখা হবে। তারপরই নমুনা দিল্লির ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে বলে CBI সূত্রে খবর।

আরও পড়ুন ; ভাদু-খুনের পর কারা এসেছিলেন হাসপাতালে ? রামপুরহাট মেডিক্যালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ সিবিআইয়ের

কোন পথে সিবিআই তদন্ত ?

রামপুরহাট হত্যাকাণ্ডের রহস্য লুকিয়ে রয়েছে তিন জায়গার সিসিটিভি ফুটেজে। সেই ফুটেজগুলোই এখন মিলিয়ে দেখছেন তদন্তকারীরা। তিন জায়গায় একই ব্যক্তিদের দেখা গেলে, বিষয়টা অনেকখানি স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন তাঁরা।

রামপুরহাট হত্যাকাণ্ডে (Rampurhat Violence) অভিযুক্তদের চিহ্নিত করতে গতকালই রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সংগ্রহ করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত ২১ মার্চ ভাদু শেখ খুন হওয়ার পর তাঁর দেহ আনা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই সময় তাঁর একশোর বেশি অনুগামী হাসপাতালে ভিড় করেছিলেন। কারা এসেছিলেন হাসপাতালে? তাঁদের কেউ বগটুই হত্যাকাণ্ডে জড়িত কি না, তা জানতে ২১ মার্চ সন্ধে থেকে ২২ মার্চ সন্ধে পর্যন্ত হাসপাতালের ২৬টি সিসি ক্যামেরার ফুটেজ গত পরশু সংগ্রহ করে নিয়ে যান সিবিআইয়ের অফিসাররা।

এই ফুটেজ এর আগে সংগ্রহ করেছিল সিট। অভিযোগ, সিটের থেকে সেই ফুটেজ পায়নি সিবিআই।  এবার তারা নিজেরাই সংগ্রহ করে ফুটেজ।

রামপুরহাটে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় আরও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ঘটনার রাতে, ৮টা ২৮ নাগাদ ঘটনাস্থলে ২ টি বাইকে ৪ জন আসে। তাদের দুজনের মাথায় ছিল হেলমেট। সিবিআই সূত্রে দাবি, ভাদু শেখের মাথায় ১টি বোমা ছোড়া হয়। বাকি তিনটি বোমা ছোড়া হয় আশপাশে। এরপর বাইকে চারজন চম্পট দেয়। সেই সময় ভাদু শেখ একাই ছিলেন বলে সূত্রের দাবি। 

তবে, বগটুই গ্রামে লালন শেখের বাড়িতে তল্লাশি চালিয়েও সিসিটিভির হার্ডডিস্ক পায়নি সিবিআই। ঘটনার রাতে ফটিক শেখের বাড়িতে আগুন লাগানো হয়। তার সবথেকে কাছের, লালন শেখের বাড়িতে ছিল সিসি ক্যামেরা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই আগে ওই এলাকার যে সব সিসিটিভি ফুটেজ মিলেছে, তা কিছুটা দূরের। গতকাল লালনের বাড়িতে তালা ভেঙে ঢুকলেও সিসিটিভি ফুটেজ পায়নি সিবিআই। কারণ, হার্ডডিস্ক উধাও। তদন্তকারীদের সন্দেহ, আগেই লালনের বাড়ির কেউ হার্ড ডিস্ক নিয়ে গা ঢাকা দিয়েছে।

সেরা শিরোনাম

Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget