এক্সপ্লোর

Rampurhat Violence: 'দায় অস্বীকার করতে পারে না কোনও দল', রামপুরহাট কাণ্ডে সরব কৌশিক সেন

Rampurhat Fire: রামপুরহাট কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্যরাজনীতি। এবার সরব নাট্যকার ও অভিনেতা কৌশিক সেন। বখরা ও দখলদারির কারণেই এমন ঘটনা বলে মন্তব্য করেন তিনি।

অনির্বাণ বিশ্বাস, বীরভূম: রামপুরহাট কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্যরাজনীতি। শাসকদলের সমালোচনায় মুখর বিরোধী দল। এবার ওই ঘটনায় মুখ খুললেন নাট্যকার ও অভিনেতা কৌশিক সেন। বখরা ও দখলদারির কারণেই এমন ঘটনা বলে মন্তব্য করেন তিনি। দখলদারির বিষয়টি অসুখের মতো ছড়াচ্ছে বলে তাঁর মত। তবে বীরভূমের মতো জেলায় বিষয়টি নতুন নয়। বহুদিন ধরেই বীরভূমে এমন পরিস্থিতি চলছে বলে জানান তিনি। বাম আমলেও বীরভূমে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানি ঘটেছে বলে জানান তিনি। তিনি বলেন, 'বাম বা তৃণমূল, কোনও আমলেই পরিস্থিতি বদলায়নি। হিংসাকে মদত দিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। এই পরিস্থিতির দায় অস্বীকার করতে পারে না কোনও দল।' মূলক কাজের সুযোগের অভাবেই এমন ঘটনা ঘটছে বলে তাঁর মত। তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের অর্থনীতি বদলায়নি। আর্থিকভাবে পিছিয়ে পড়া রাজ্যে এমনভাবেই দখলদারি চলছে।' গোটা ঘটনায় তৃণমূলকে দায় নিতে হবে বলেই তাঁর মত। তিনি বলেন, 'প্রশাসনিকভাবে না থামালে, সেটা তৃণমূলের পক্ষে খারাপ। নিজের ইমেজের স্বার্থে দ্রুত পরিস্থিতি সামলাতে হবে মুখ্যমন্ত্রীকে।' কৌশিক সেন বলেন, 'সারা দেশে বিজেপিবিরোধী মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সম্মান পুনরুদ্ধারের এটাই সেরা সময়। বিজেপি বিরোধী ইমেজ বাঁচাতে কখনও কখনও অপ্রীতিকর সিদ্ধান্ত নিতে হয়।'

রামপুরহাট কাণ্ড নিয়ে বারবার শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা। পাল্টা তৃণমূলের দাবি, তাঁদের কর্মীকে মেরে ষড়যন্ত্র করা হচ্ছে। বিধানসভায়, এমনকি লোকসভাতেও বিষয়টি তোলা হয়েছে। তদন্ত শুরু হয়েছে, একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে উঠেছে একাধিক প্রশ্ন।

রামপুরহাটের বকটুই গ্রামে বেছে বেছে কয়েকটি বাড়িতেই কি আগুন লাগানো হয়েছিল? উঠেছে তেমনই প্রশ্ন। তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের মৃত্য়ুর পর আগুন লাগার ঘটনা ঘটেছে। শিশু, মহিলা-সহ ৮ জন পুড়ে মারা গিয়েছে। তারপরেই আতঙ্কে গ্রাম ছেড়েছে ভাদু শেখের পরিবার। মঙ্গলবারই, জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে জনশূন্য গ্রামে রাতেই শেষকৃত্য সম্পন্ন হয় আটজনের। রামপুরহাট হাসপাতালে চিকিৎসা চলছে আহত কয়েক জনের। এরই মধ্যে এদিন হাসপাতাল থেকে এক আহত কিশোরের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, রাতে হাসপাতাল থেকে ৬ কিলোমিটার দূরে খোঁজ মেলে ওই কিশোরের।  ফের ভর্তি করা হয় হাসপাতালে। 

আরও পড়ুন: নিহতদের পরিবারের অভিযোগ সরাসরি তৃণমূল ব্লক সভাপতির দিকে, কী বললেন সেই নেতা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget