এক্সপ্লোর

RG Kar Protest: ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক রাজ্যের একাধিক হাসপাতালের, চালু থাকছে কী কী পরিষেবা ?

IMA On RG Kar Case: আজ সকাল থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত, আটচল্লিশ ঘণ্টা প্রতীকি কর্মবিরতির ডাক একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ইণ্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে সিউড়ি সদর হাসপাতালে দুদিনের কর্মবিরতি ডাক্তারদের।বীরভূমের বিভিন্ন সরকারি হাসপালে এই কর্মবিরতি চলছে। ডাক্তারদের বক্তব্য, অনশনরত জুনিয়র ডাক্তারদের সর্মথনে এবং আইএমএ- এর ডাকে মঙ্গলবার এবং বুধবার দুদিন কর্মবিরতি। এমারজেন্সি চালু আছে কিন্তু আউটডোর বন্ধ আছে। একই ভাবে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা চলছে।  ডাক্তারদের ব্যাক্তিগত চেম্বার দুদিন বন্ধ থাকবে।

৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক রাজ্যের একাধিক হাসপাতালের

আজ সকাল থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত, আটচল্লিশ ঘণ্টা প্রতীকি কর্মবিরতির ডাক একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। অ্য়াপোলো, মণিপাল, মেডিকা, আর এন টেগোর, ফর্টিস, পিয়ারলেসের পর আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত উডল্যান্ডসের। আংশিক কর্মবিরতি হবে CMRI, BM বিড়লা, কোঠারি এবং বেহালার নারায়ণা স্পেশালিটি হাসপাতালেও আংশিক কর্মবিরতি চলছে সল্টলেকের মনিপাল হাসপাতালে।

১০ দফা দাবি নিয়ে এবার প্রতীকী অনশন

১০ দফা দাবি নিয়ে এবার প্রতীকী অনশনে বসলেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২১ জন চিকিৎসক। তাঁদের সঙ্গেই অনশনে বসেছেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা। অনশনে যোগ দিয়েছেন হাসপাতালের প্রাক্তনী এবং চিকিৎসক কমলেশ বিশ্বাস। অনশন মঞ্চ থেকেই থ্রেট কালচারের জন্য় চাকরি ছেড়েছিলেন বলে দাবি তোলেন তিনি। হাসপাতালের ওপিডি বন্ধ থাকায় জরুরি বিভাগে বাড়ছে রোগীদের ভিড়।

রোগীদের কথা মাথায় রেখে চিকিৎসা পরিষেবাও চালিয়ে যাবেন

তিলোত্তমার বিচার-সহ চিকিৎসকদের দশ দফা দাবির জন্য অন্যান্য হাসপাতালের মত পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে সকাল থেকে আউটডোর পরিষেবা বন্ধ। আউটডোর পরিষেবা বন্ধ থাকার ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা সমস্যায় পড়েছেন। দূরদূরান্ত থেকে আসা রোগীরা যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই কারণে তাম্রলিপ্ত মেডিকেল কলেজের মিটিং হলে অস্থায়ীভাবে আউটডোর পরিষেবা দিচ্ছে জুনিয়র চিকিৎসক থেকে সিনিয়র চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছে, একদিকে যেমন আরজিকরের প্রতিবাদে সামিল হয়েছেন, অপরদিকে তেমনি রোগীদের কথা মাথায় রেখে চিকিৎসা পরিষেবাও চালিয়ে যাবেন।

আরও পড়ুন, RG করে 'আর্থিক দুর্নীতির' জের, সন্দীপ ঘোষকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছল ED

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget