এক্সপ্লোর

Shantiniketan: শান্তিনিকেতনে দলছুট হাতির আতঙ্ক, ত্রস্ত গোটা এলাকা

Birbhum Elephant Fear: খবর পেয়ে পৌঁছন বন দফতরের কর্মীরা। হাতিটিকে বর্ধমানের দিকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। 

আবীর ইসলাম, বীরভূম: এবার শান্তিনিকেতনে দলছুট হাতির আতঙ্ক। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে অজয় পেরিয়ে আজ সকালে শান্তিনিকেতনের চিপকুটি জঙ্গলে ঢুকে পড়ে একটি হাতি। রীতিমতো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে পৌঁছন বন দফতরের কর্মীরা। হাতিটিকে বর্ধমানের দিকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। দলছুট হাতি টি কে প্রায় ৭ ঘন্টার পর ঘুমপাড়ানি বন্দুক দিয়ে কাবু করে বনদপ্তরের কর্মীরা। উদ্ধার করে পুরুলিয়ার কুইলাপাল এলাকায় ছেড়ে দেওয়া হবে হাতিটিকে ।

এদিকে পুরুলিয়ায় জঙ্গল থেকে লোকালয় ঢুকে তান্ডব চালালো বুনো হাতির একটি দল। ঘটনায় গ্রামের বেশ কয়েকটি বাড়ি ও কাচা দেওয়ালের বাড়ি ভাঙচুর করে ওই হাতির দলটি। অল্পের জন্য প্রাণে রক্ষা পান এলাকার তিন পরিবার। সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডি ব্লকের তুন্তুরী সুইসা অঞ্চলের ঝাড়খন্ড লাগুয়া সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত মারচা গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর তিনটে ঝাড়খন্ড পেরিয়ে মারচা গ্রামের প্রবেশ করে ৬টি বুনো হাতির একটি দল, সঙ্গে একটি হাতির শাবক রয়েছে। লোকালয়ে ঢুকে ওই দলটি প্রথমে বাড়ির সামনে থাকা সব্জি খেতে ঢুকে লাউ, শিম, বেগুন সহ বেশ কিছু ফসল খেয়ে নষ্ট করে দেয়। পরে খাবারের খোঁজে ক্ষেতের সামনে থাকা ঘরে হানা দেয় ও বাড়ি ভেঙে দেয়। কিছূ বুঝে ওঠার আগে প্রাণের ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে পরিবারের সদস্যরা। এরপর পাকা বাড়ির দেওয়ালের বড় দরজা ভেঙ্গে বাড়ির  মধ্য প্রবেশ করে বাড়িতে মজুত থাকা প্রচুর ধান খেয়ে নষ্ট করে দিয়েছে বলে দাবি গ্রামবাসিদের।

খবর পেয়ে পরে বন বিভাগের বন কর্মী ও হুলা পার্টি ওই বুনো হাতির দলকে সুবর্ণরেখা নদী পার করে দেওয়া হয়। অন্যদিকে একাধিক কাঁচা ফসল নষ্ট হয়ে যাওয়া ক্ষতি মুখে পড়েছেন এলাকার চাষীরা। এলাকাবাসসী সরকারের ও বন বিভাগের কাছে ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন। 

এদিকে, জলপাইগুড়ির জঙ্গলের ভিতরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে  গিয়ে হাতির হানায় (Elephant Attack) মৃত্যু (Death) হল দুই মহিলার (Women)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক জন। তিনি  উত্তরবঙ্গ মেডিকেলে চিকিৎসাধীন। মঙ্গলবার ঘটনাটি ঘটে গরুমারা সাউথ রেঞ্জের অন্তর্গত জঙ্গলে। নিহত ও আহত মহিলাদের বাড়ি মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরার মুচি পাড়া এলাকায়।  এই ঘটনায় সমগ্ৰ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার জঙ্গলের ভিতর থেকে এক মহিলা ও বুধবার সকালে অন্য মহিলার দেহ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget