এক্সপ্লোর

Birbhum News: সাধক বামাক্ষ্যাপার গ্রামের দু-দুটি মন্দিরে চুরি, 'গায়েব' মায়ের গয়না থেকে প্রণামী বাক্সের নগদও

Theft From Temple: পর পর দুটি মন্দিরে চুরি। প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না-সহ প্রণামির বাক্স ভেঙে টাকা লুঠের অভিযোগ উঠেছে সাধক বামাক্ষ্যাপার জন্মভিটে রামপুরহাট থানার আটলা গ্রামে।

নান্টু পাল, বীরভূম: পর পর দুটি মন্দিরে (Temple) চুরি (theft)। প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না-সহ প্রণামির বাক্স ভেঙে টাকা লুঠের অভিযোগ উঠেছে সাধক বামাক্ষ্যাপার জন্মভিটে রামপুরহাট (rampurhat) থানার আটলা গ্রামে। এর আগে ২০১৯ সালেও এক বার চুরি হয়। বার বার চুরি হওয়ার অভিযোগে প্রশাসনের (administration) বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মন্দিরের সেবায়েতরা।

কী হয়েছে?
বামদেব বাবার কালীতলার কালীমন্দির ও কিছু দূরে বিল্লবাসিনী মায়ের মন্দিরে চুরি হয়েছে বলে খবর। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন সকালে বামদেব বাবার কালীমন্দির খুলতে এসে দেখা যায়, মূল দরজার তালা ভাঙা। তার পরই চুরির ঘটনা নজরে আসে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, মায়ের প্রায় দেড় ভরি ওজনের সোনার হার, সোনার নাকের গয়না ও প্রণামীর বাক্স থেকে প্রায় ১০ হাজার টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। আবার কিছু দূরে বিল্লবাসিনী মায়ের মন্দির থেকেও সোনার গয়না-সহ অর্থ চুরি গিয়েছে বলে অভিযোগ। দু-দুটি মন্দিরে চুরির খবর পেয়ে সকালেই এসেছিল রামপুরহাট থানার পুলিশ। সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখা হয়, কী ভাবে চুরি হয়েছে। মন্দিরের সেবায়েত সাধক বামাক্ষ্যাপারই বংশধর। তিন বছর আগেও এক বার চুরির ঘটনা ঘটেছিল এখানে। কেন বার বার দুষ্কৃতীদের লক্ষ্য হচ্ছে বহু মানুষের আরাধনার জায়গা? প্রশাসনের বিরুদ্ধে এদিন এই প্রশ্নে ক্ষোভ উগরে দেন মন্দিরের সেবায়েতরা।

নতুন নয় মন্দিরে চুরি...
দিনদুয়েক আগে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার কালি কুন্ডু লেনের একটি প্রাচীন কালী মন্দিরেও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। প্রণামীর বাক্স থেকে চুরি যাওয়া নগদ এবং রুপো ও সোনার গয়না মিলিয়ে প্রায় ২ লক্ষ টাকারও বেশি অর্থ নিয়ে যায় দুষ্কৃতীরা। প্রাচীন এই কালীমন্দিরে দক্ষিণাকালীর সোনার গয়না, রুপোর গয়না সহ প্রণামী বাক্সের নগদ টাকা চুরি হয়। তবে মন্দিরের বাইরে সিসিটিভি থাকলেও গর্ভগৃহে কোনও সিসিটিভি না থাকায় চুরির ঘটনার কিছুই ক্যামেরাবন্দি হয়নি। মন্দিরের গেটের তালা না ভাঙা হলেও পিছন দিকের জানলার ঘুলঘুলি ভেঙে মন্দিরে চুরি হয়। স্থানীয় বাসিন্দারা ব্যাটরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এর আগে বছর ৩০ আগে একবার মন্দিরের প্রণামী বাক্স চুরি হয়েছিল। সেক্ষেত্রে চুরির কিনারা হলেও এই ঘটনায় এখনও পর্যন্ত দুষ্কৃতিকে শনাক্ত করা যায়নি। সম্প্রতি হুগলি জেলাতেও মায়ের মন্দিরে একটি চুরি ঘটনা ঘটেছে। হুগলির চুঁচুড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের দিয়ানজি বাগানের বড় কালী মন্দির থেকে চুরি যায় সোনা ও রুপো-সহ নগদ ছ'হাজার টাকা। মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের দাবি, চুরি দাওয়া অলঙ্কারের পরিমাণ প্রায় সাত ভরি। বড় কালী মন্দিরের ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুন:দফায় দফায় অশান্তি, মারিশদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে গণ্ডগোলে 'কাঠগড়ায়' তৃণমূল

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget