এক্সপ্লোর

Birbhum News: ভুয়ো কোম্পানির প্রলোভনে পা, বিশ্বভারতীর ছাত্রীর আত্মহত্যার ঘটনায় গ্রেফতার ৪

Visva Bharati Student Suicide Case: টাকা রাখলেই বড় অঙ্কের সুদ, ভুয়ো কোম্পানির প্রলোভনে পা দিয়ে বিপুল টাকা ধার করেছিলেন বিশ্বভারতীর ছাত্রী, আর সেটাই কাল হয়েছিল, অবশেষে গ্রেফতার ৪

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:  বিশ্বভারতীর ছাত্রী আত্মহত্যার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে বীরভূম জেলা পুলিশ। ধৃতদের বাড়ি কলকাতায়।  এরা প্রত্যেকে একটি জাল ইনভেস্টমেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত। যেখানে টাকা রাখলে বড় অঙ্কের সুদ পাওয়া যায় বলে গ্রাহকদের প্রলোভিত করা হয়ে থাকে। প্রথম কয়েক কিস্তি দেওয়ার পর তা বন্ধ করে দেওয়া হয়। পুরো বিষয়টি নিয়ন্ত্রিত হয় টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। 

গত ৫ সেপ্টেম্বর মৃত্যু হয়েছিল বিশ্বভারতীর ছাত্রী অনামিকা সিং-এর৷ শিল্প সদনের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিল অনামিকা। উত্তরপ্রদেশের বারাণসী থেকে বিশ্বভারতীর  আম্রপালি ছাত্রী নিবাসে থেকে পড়াশোনা করত সে৷ ছাত্রী নিবাসেই বিষ খেয়েছিল৷ পরে বোলপুর মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছিল৷ অনামিকা মৃত্যুতে উত্তাল হয়েছিল বিশ্বভারতী৷এই ঘটনায় মৃত ছাত্রী মা-বাবা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে অনামিকার একাউন্ট থেকে একাধিক লেনদেন হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে৷ 

জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়ের জানিয়েছেন, এই ছাত্রী  প্রায় ২ লক্ষ ২৬ হাজার টাকা বিনিয়োগ করেছিল। এই টাকার মধ্যে ৯০  হাজার তার নিজের, বাকি টাকা বন্ধুবান্ধব,  অধ্যাপকদের কাছ থেকে ধার হিসাবে নিয়েছিল। সেই টাকা সময় মতো ফেরত দিতে না পেরে সে আত্মহত্যা করে। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে মূল পান্ডাকে ধরার চেষ্টা করা হচ্ছে।

সম্প্রতি প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নামে ভুয়ো লেটারপ্যাড বানিয়ে প্রতারণার অভিযোগে পুলিশের জালে ধরা পড়েছিল নিউটাউন থানার বাসিন্দা। ভারত-বাংলাদেশ সীমান্তের হিলি বর্ডারে আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে শেক্সপিয়ার থানা। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক-ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করা হয়। পরিবহণ সংক্রান্ত লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার পাশাপাশি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের প্রভাবশালী মহলে যোগাযোগ থাকার দাবি করে ভুয়ো প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে নিউটাউনের ওই বাসিন্দাকে গ্রেফতার করে শেক্সপিয়ার সরণি থানা।

আরও পড়ুন, রাশিয়ায় ভাড়াটে সৈন্য হয়ে আটকে ৮ মাস ! অবশেষে বাড়ি ফিরলেন কালিম্পঙের উর্গেন

পুলিস সূত্রে খবর,  লাইসেন্স পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ২৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে কিছুদিন আগে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ করেন সুদীপ্ত মণ্ডল নামে এক ব্যবসায়ী। ভারত-বাংলাদেশ সীমান্তের হিলি বর্ডারে আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত ওই ব্যক্তি আরও অভিযোগ করেছিলেন। রাজ্য সরকার ও বিভিন্ন প্রভাবশালী নেতার সঙ্গে যোগ থাকার দাবি করে তাঁকে ওই প্রলোভন দিয়েছিলেন অভিযুক্ত কৌশিক সরকার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
Birbhum News:কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
Birbhum: সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল

ভিডিও

Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda
Sujan Chakraborty : 'মোদি-অমিত শাহর প্রাণভোমরা জ্ঞানেশ কুমারের মধ্যে', বললেন বাম নেতা সুজন চক্রবর্তী
Amit Shah : 'শিখ বিরোধী হিংসার ক্ষতে নুনের ছিটে দিতেই আজ দিল্লিতে প্রতিবাদ', রাহুলকে আক্রমণ শাহের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget