এক্সপ্লোর

Visvabharati University : আদালতের নির্দেশের পর কেটে গেছে ২৪ ঘণ্টা, এখনও খুলল না বিশ্বভারতীর হস্টেল

Visvabharati University : বিক্ষোভকারী দুই ছাত্র, বিশ্বভারতী ছয় জন সদস্য ও দু'জন পুলিশ কর্মী নিয়ে একটি টিম গঠন করে সমস্ত হস্টেলের তালা খোলার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট

আবীর ইসলাম, বোলপুর : আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও খুলল না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেল (Visbharati University Hostel)। আদালতের নির্দেশের ২৪ ঘণ্টা পরেও খুলল না হস্টেল। তালাবন্ধ সেন্ট্রাল অফিস (Central Office) এবং সেন্ট্রাল লাইব্রেরিও (Central Library)। টানা দশদিন ধরে অবস্থান বিক্ষোভ ছাত্রদের। রেজিস্ট্রারের অফিসের সামনে চলছে বিক্ষোভ।

বিক্ষোভকারী পড়ুয়ারা টানা ১০ দিন ধরে তাঁদের তিন দফা দাবিতে অনড়। রেজিস্টারের দফতরের বাইরে অবস্থান বিক্ষোভ করছেন। অন্যদিকে সেন্ট্রাল অফিসের বাইরে কর্মীরা দাঁড়িয়ে পড়েন । তালা বন্ধ সেন্ট্রাল অফিস, সেন্ট্রাল লাইব্রেরি ও সমস্ত হস্টেল ।

বিক্ষোভকারী দুই ছাত্র, বিশ্বভারতী ছয় জন সদস্য ও দু'জন পুলিশ কর্মী নিয়ে একটি টিম গঠন করে সমস্ত হস্টেলের তালা খোলার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । কর্তৃপক্ষ নির্দেশ অমান্য করে কর্মীদের বাইরে দাঁড় করিয়ে রেখেছে, নিজেরাই তালাবন্ধ করেছে । তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ ।

আরও পড়ুন ; তিন দিন পরেও উত্তাল বিশ্বভারতী, হস্টেল খোলার দাবিতে অনড় পড়ুয়ারা

অন্যদিকে সেন্ট্রাল অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা বিশ্বভারতী কর্মীদের বক্তব্য, ঢুকতে পারছি না অফিসে। আর কেউ ভিতরেও যাচ্ছেন না। তাই আমরাও বাইরেই আছি। কিছুই বুঝতে পারছি না কি সমস্যা হচ্ছে । আমাদের সিনিয়ররা সবাই বাইরে আছেন । যদিও সকাল থেকেই সেন্ট্রাল অফিসের বাইরে মোতায়েন রয়েছে পুলিশ ।

প্রসঙ্গত, এর আগে বিক্ষোভকারী দুই ছাত্র, বিশ্বভারতী ছয় জন সদস্য ও দু'জন পুলিশ কর্মী নিয়ে একটি টিম গঠন করে সমস্ত হস্টেলের তালা খোলার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তালা ভেঙে ঘর খুলে হস্টেল সচল করার নির্দেশ দিয়েছিল আদালত। পরীক্ষার নির্ঘণ্ট অনুযায়ী পড়ুয়াদের ঘর বরাদ্দ করার নির্দেশও দেওয়া হয়। তারপর আজ এই পরিস্থিতি দাঁড়ায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget