এক্সপ্লোর

Bird Flu : ছড়াচ্ছে বার্ড ফ্লু ! ভিনরাজ্য থেকে ডিম-মাংস ঢোকা এবার নিষিদ্ধ এ রাজ্যে, ফিরছে ডেলিভারির গাড়ি

পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সোনাকনিয়া  এলাকা  হয়ে ভিন রাজ্য থেকে ডিমের গাড়ি ঢোকে বাংলায়। এই ডিম বাংলার বাজারে বিক্রি হলে, সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। 

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : প্রতিবেশী রাজ্যে মহাসঙ্কট। কঠিন অসুখে আক্রান্ত মুরগিরা। ক্রমেই ছড়াচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। ক্রমেই থাবা চওড়া হচ্ছে H5N1 ভাইরাসের। সপ্তাহখানেক আগেই জানা গিয়েছিল, ওড়িশার পুরী জেলার পিপিলি এলাকায় H5N1 স্ট্রেন বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু র সন্ধান মিলেছে। আর তার জেরে মারা যাচ্ছে হাজার হাজার মুরগি।  গত ২৫ অগাস্টের রিপোর্ট অনুসারে ওড়িশা জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে H5N1।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্য রাজ্য থেকে ডিম এবং মুরগির গাড়ি পশ্চিমবঙ্গে ঢোকা নিষিদ্ধ করল প্রশাসন । H5N1, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছড়িয়ে পড়েছে ওড়িশায়। তাই বাংলায় ভিন রাজ্য থেকে আসা সমস্ত পোল্ট্রি মুরগির গাড়ি ঢোকা বন্ধ করল রাজ্য প্রশাসন। প্রতিবেশী রাজ্য থেকে ডিমের গাড়িও ঢুকতে দেওয়া হচ্ছে না।

পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সোনাকনিয়া  এলাকা  হয়ে ভিন রাজ্য থেকে ডিমের গাড়ি ঢোকে বাংলায়। এই ডিম বাংলার বাজারে বিক্রি হলে, সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।  পোল্ট্রি মুরগি ও ডিমের থেকে বার্ড ফ্লু  যাতে পশ্চিমবঙ্গে না ছড়ায় সেই কারণেই বৃহস্পতিবার রাত্রি থেকে ভিন রাজ্য থেকে আসা সমস্ত ডিম এবং মুরগির গাড়ি গুলোকে ফেরত পাঠানো হচ্ছে ।

শুধু ওড়িশা নয়, অন্ধ্র থেকে আসা ডিম এবং পোল্ট্রি মুরগির  গাড়িগুলোকে বাংলায় ঢুকতে দেওয়া হয়নি। ফেরানো হয়েছে রাজ্যে সীমানা থেকেই। দাঁতনের দুই জায়গায় নাকা পোস্ট বসানো হয়েছে।  সারা রাত্রি চলছে চেকিং। রাতেই বেলদার এসডিপিও, এবং দাঁতন থানার আইসি সব গাড়ি গুলিকে দাঁড় করিয়ে, পেপার চেক করেন।  সেখানে ছিলেন পশু ও পাখিদের চিকিৎসকরা।  

দাঁতনের প্রাণী চিকিৎসক জয়দেব গোস্বামী জানান, ওড়িশা রাজ্যে বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়েছে হু হু করে।  আমাদের এই রাজ্য যেহেতু ওড়িশার একেবারেই সন্নিকটে, তাই বেশি সতর্কতা।  বিশেষ করে যাতে পোল্ট্রি প্রোডাক্ট এ রাজ্যে ঢুকতেই না পারে, তার জন্য কড়া হয়েছে প্রশাসন। 

এছাড়া দাঁতন এলাকাতে যাঁরা  মুরগি পালন করেন,  তাদেরকে সচেতন করা হচ্ছে। এই এলাকার মুরগি পালনকারীদের পোল্ট্রি থেকেও স্যাম্পল কালেকশন করে দেখা হচ্ছে সংক্রমণ কোনওভাবে শুরু হয়েছে কি না। 

আরও পড়ুন: Dev on Kanchan Mallick: এই কাঞ্চন মল্লিককে চিনি না, ওঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইছি: দেব

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sebaashray : 'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'
'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'
GKSS Poll: তৃণমূলে জোরাল হচ্ছে অভিষেককে সরানোর দাবি, দল বাঁচাতে কঠোর সিদ্ধান্ত নেবেন মমতা? কী বলছেন সাধারণ মানুষ?
তৃণমূলে জোরাল হচ্ছে অভিষেককে সরানোর দাবি, দল বাঁচাতে কঠোর সিদ্ধান্ত নেবেন মমতা? কী বলছেন সাধারণ মানুষ?
South 24 Parganas News : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
Ratna On Nirmal Ghosh:
"বাবা বেশি ক্রিমিনাল, কারণ আমার মেয়ের মৃতদেহটাকে ওর বাবাই... ", RG Kar কাণ্ডের পর ভয়াবহ অভিযোগ অভয়ার মায়ের, কার “ধরা পড়ার” কথা বললেন ?

ভিডিও

Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget