এক্সপ্লোর

Biriyani Seller Attacked : 'বিনা পয়সায় ১০ প্লেট বিরিয়ানি', দাবি না মানায় উইকেট দিয়ে দোকানির মাথা ফাটালেন তৃণমূল কর্মী

Kolkata : 'ফ্রি-তে বিরিয়ানি দিতে রাজি না হওয়ায় দোকান মালিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। '

রঞ্জিত সাউ, নিউটাউন : নিউটাউনে জনপ্রিয় বিরিয়ানির দোকানে হুলুস্থূল কাণ্ড। ক্রেতার সঙ্গে দোকানদারের বচসা গড়াল হাতাহাতিতে। তারপর বইল রক্তগঙ্গা। এলকার জনপ্রিয় বিরিয়ানির ডেস্টিনেশনে রাতবিরেতে বেঁধে গেল ভয়ঙ্কর গোলযোগ। 

 'উইকেট দিয়ে মার'     

অভিযোগ, মঙ্গলবার রাত ১০টা নাগাদ এলাকার এক তৃণমূল কর্মী দোকানে এসেছেই গা-জোয়ারি শুরু করে। ১০ প্লেট বিরিয়ানির অর্ডার দেয়। আর সঙ্গে সঙ্গেই বলে দেয়, টাকা দিতে পারবে না। এক প্রকার হুজ্জতি শুরু করে দেয় তারা। দোকানদার জানায়, বিরিয়ানি পেতে গেলে টাকা দিতেই হবে। অভিযোগ , তৃণমূল কর্মী অজয় সর্দারের দাবি করেন , 'বাকিতেই' বিরিয়ানি দিতে হবে, টাকা-পয়সা দেওয়া হবে না। এই নিয়ে শুরু হয়ে যায় কথা কাটাকাটি। তর্কাতর্কি থেকে ঘটনা গড়ায় হাতাহাতিতে। 

'বাকিতে' বিরিয়ানি না দিতে চাওয়ায় প্রথমে হুমকি দেওয়া হয়।  তাপর দোকান ভাঙচুর করে ওই স্থানীয় তৃণমূল কর্মী । এখানেই থামেননি তিনি । দোকানের মালিক রূপম বিশ্বাসকে উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া দেয় বলে অভিযোগ। টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ।   

হাওড়াতেও অনুরূপ ঘটনা          

এই প্রথম নয়, এর আগে বিরিয়ানির দোকানে গিয়ে দাদাগিরি দেখানোর অভিযোগ উঠেছিল হাওড়ায়। গত বছর এপ্রিলেই  মধ্য হাওড়ার টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে একটি বিরিয়ানির দোকানে এমনই গণ্ডগোল বাঁধে। রাতে উত্তর হাওড়ার পিলখানার দুই যুবক ওই দোকানে বিরিয়ানি কিনতে এসে দোকানের মালিকের সঙ্গে বিরিয়ানির দাম নিয়ে বচসা শুরু করেন। তখনকার মতো ব্যাপারটা মিটে গেলেও পরদিন বিকালে ওই দুজন যুবক পিলখানা এলাকার আরও বেশ কয়েকজন যুবককে নিয়ে ওই দোকানে চড়াও হন। তখন আর বিষয়টি কথা কাটাকাটিতে থেকে থাকেনি। রীতিমতো হাতাহাতি লেগে যায় সেখানে। দোকান মালিককে কাছে পেয়ে তাকে কিল, চড় এবং ঘুষি মারতে থাকে ওই যুবকরা।

বিরিয়ানির দোকানে গুলি                

২০২২ সালে ব্যারাকপুরে ভিড়ে ঠাসা বিরিয়ানির  দোকানে শ্যুটআউটের ঘটনা ঘটে । বিরিয়ানি দোকানের কর্মী ও ১ জন ক্রেতাও গুলিবিদ্ধ হয়েছিলেন সেই ঘটনায়। ব্যারাকপুর-বারাসাত  রোডের মোহনপুরে শ্যুটআউটের ঘটনাটি ঘটে। বিরিয়ানি দোকান লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় বাইকআরোহীরা।   এলোপাথাড়ি গুলিতে আহত হন দোকানের কর্মী প্রদীপ সিংহ। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget