এক্সপ্লোর

BJP Agitation: নদীয়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের আগেই অবস্থান-বিক্ষোভ বিজেপির

Shantipur BDO Office:মুখ্যমন্ত্রীর নদীয়ায় প্রশাসনিক বৈঠকের আগে শান্তিপুর বিডিও অফিসের গেটে অবস্থান-বিক্ষোভ দেখাল বিজেপি

সুজিত মণ্ডল, নদীয়া: মুখ্যমন্ত্রীর নদীয়ায় প্রশাসনিক বৈঠকের আগে শান্তিপুর বিডিও অফিসের (BJP Agitation In Front Of Shantipur BDO Office) গেটে অবস্থান-বিক্ষোভ দেখাল বিজেপি। বন্ধ বিধবা ভাতা থেকে বকেয়া ব্রিজের কাজ ইত্যাদি নানা অভিযোগে বিক্ষোভ দেখায় তারা।

বিক্ষোভ সম্পর্কে...
মুখ্যমন্ত্রী আসার প্রাক্কালে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা বিডিও অফিসের গেটে বসলেন অবস্থান-বিক্ষোভ। দীর্ঘদিন ধরে বার্ধক্য বিধবা ভাতা বন্ধের অভিযোগ তুলে এই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, এটি নিয়ে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। তাঁদের আরও বক্তব্য, ২০১৬ সাল থেকে কালনা-নৃসিংহপুর ব্রিজ দেখিয়ে পঞ্চায়েত পুরসভা থেকে শুরু করে বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী নিজের মুখে ১৯ কোটি টাকা মঞ্জুর করলেও এখনও কোনও কাজ হয়নি।  বিজেপির একমাত্র সাংসদ, বিধায়ক ও শান্তিপুর ব্লকের পঞ্চায়েত সমিতি বিজেপির জয়ীরা প্রশাসনিক মিটিং-র ডাক পর্যন্ত পাননি, অভিযোগ করেন কর্মীরা। সব মিলিয়েই সোমবার শান্তিপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাচক্রে, এদিন ব্যারাকপুরেও সুকান্ত মজুমদারের নেতৃত্বে সিপি অফিস অভিযানে তুলকালাম বাধে।

ধুন্ধুমার ব্যারাকপুরে...
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সোমবার বিজেপির ওই মিছিল ব্যারিকেড পেরিয়ে ঢুকে যায়। বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ ওঠে দলীয় কর্মীদের বিরুদ্ধে। পাল্টা জলকামান, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। বিটি রোডে যান চলাচল স্তব্ধ থাকে বেশ কিছুক্ষণ। পুলিশের উপর হামলার অভিযোগে আটক করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে। ব্যারাকপুরের বিটি রোডে, পুলিশ কমিশনারের দফতরের সামনে লম্বা বাঁশের ব্যারিকেড করা হয়েছিল। সেই ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। মিছিলে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। যে দড়ি দিয়ে বাঁশের ব্যারিকেড বাধা হয়েছিল, সেই দড়ি খোলারও চেষ্টা করতে দেখা যায় বিজেপি কর্মীদের। পুলিশের পক্ষ থেকে বার বার মাইকে বলা হয়, মিছিলকারীরা যেন আইন না ভাঙেন। ব্যারাকপুর কমিশনারেট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির 'অবনতি'-রপ্রতিবাদে বিজেপির মিছিল ঘিরে একরকম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ওঠে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। পাল্টা জলকামান ও লাঠিচার্জও হয়েছে বলে খবর। এদিন ব্য়ারাকপুরের লালকুঠি থেকে ঘোষপাড়া রোড ধরে মিছিল যখন চিড়িয়ামোড়-বিটি রোডের সংযোগস্থলে সে পৌঁছয়, তখনই তুলকালাম শুরু হয়ে যায়।  সকাল থেকে পুলিশের তরফে প্রস্তুতি নেওয়া হয়েছিল, যাতে বিজেপির মিছিল ব্যারিকেড না ভাঙতে পারে। কিন্তু সেই মিছিল ঘিরে যে ভাবে এলাকা তপ্ত হয়ে উঠবে, তা বোধহয় কল্পনাও করা যায়নি। পরে বিজেপি মহিলা মোর্চার তরফে অভিযোগ করা হয়, পুরুষ পুলিশ আধিকারিকরা তাদের উপর 'অত্যাচার' করেছেন।  

আরও পড়ুন:কখনও অধ্যক্ষকে নিগ্রহ, কখনও উপাচার্যকে হেনস্থা, বাংলার শিক্ষাঙ্গনে তাণ্ডবের নজির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Yojana: কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget