এক্সপ্লোর

West Bengal News: কখনও অধ্যক্ষকে নিগ্রহ, কখনও উপাচার্যকে হেনস্থা, বাংলার শিক্ষাঙ্গনে তাণ্ডবের নজির

TMC: শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, শিক্ষাঙ্গনে গুন্ডামির ঘটনা। আর তাতে ফের কাঠগড়ায় তৃণমূল।

কলকাতা: কলেজে ঢুকে অধ্যক্ষকে নিগ্রহ, অধ্যাপিকাকে জলের জগ ছুড়ে মারা, বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে হেনস্থা করা - গত ১২ বছরে, বাংলার শিক্ষাঙ্গনে তাণ্ডবের এমন একাধিক নজির রয়েছে। নাম জড়িয়েছে শাসকদলের নেতাদের। নরেন্দ্রপুরের (Narendrapur) ঘটনা সেই তালিকায় নবতম সংযোজন। যা নিয়ে সরব হয়েছেন শিক্ষাবিদদের একাংশ।                       

শিক্ষাঙ্গনে তাণ্ডবের একাধিক নজির: আর নরেন্দ্রপুরের ঘটনায় ফের কাঠগড়ায় তৃণমূল। যা নিয়ে তোলপাড় গোটা বাংলা। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে এমন ঘটনা তো বারবার ঘটেছে। কোথাও পড়ুয়াদের দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তাক্ত হয়ে উঠছে কলেজ ক্যাম্পাস। কোথাও অধ্যক্ষকে চরম হেনস্থা করা হয়েছে। কোথাও অধ্যাপককে টানাহেঁচড়া করা হয়েছে। প্রত্যেকটি ছবিই সমান লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক।                      

২০১১ সালের ১৭ ডিসেম্বর,পঞ্চম শ্রেণিতে ভর্তি নিয়ে গন্ডগোল বেঁধেছিল যাদবপুর বিদ্যাপীঠে। পড়ুয়া-অভিভাবকদের সামনেই বেধড়ক মারধর করা হয়েছিল প্রধান শিক্ষককে। তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্তর লোকজন স্কুলে তাণ্ডব চালিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। ২০১২ সালের এই জানুয়ারি মাসেই রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয় ৷ মারধর করা হয় অধ্যক্ষকে৷ উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের তৎকালীন কার্যনির্বাহী সভাপতি তিলক চৌধুরীর বিরুদ্ধে ছিল মূল অভিযোগ। ওই বছরই ২৪ এপ্রিল ভাঙড় কলেজে অধ্যাপিকা দেবযানী দে-কে গালিগালাজ করে, জলের জগ ছুড়ে মারা হয়। অভিযুক্ত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। একই বছরে ৪ জুলাই ইটাহারের মেঘনাদ সাহা কলেজের অধ্যক্ষকে প্রায় ৯ ঘণ্টা ধরে দিনভর তালাবন্দি করে রাখার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে।

নানা সময় শাসকের পক্ষ থেকে সতর্কবার্তা, হুঁশিয়ারি, তর্জন-গর্জন করা হলেও- কোনও কিছুতেই কাজ হচ্ছে না। শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলার বিষবৃক্ষ মাথাচাড়া দিচ্ছেই। দায় কে নেবে? ২০১৯-এর ২৪ জুলাই  হুগলির কোন্নগরের হীরালাল পাল কলেজের অধ্যাপককে হেনস্থার অভিযোগ ওঠে সেই TMCP-র বিরুদ্ধেই। ২ বছর আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থা...অকথ্য ভাষায় গালিগালাজ করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের TMCP-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট গিয়াসউদ্দিন মণ্ডল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Suvendu Adhikari: রাহুলকে নিয়ে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক, FIR দায়ের কংগ্রেসের

সেরা শিরোনাম

Madan Mitra : 'অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় কেন নয়', প্রশ্ন মদনের
Madan Mitra : 'অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় কেন নয়', প্রশ্ন মদনের
West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget