এক্সপ্লোর

Mamata Banerjee: কালো পোশাক পরে বিধানসভার বাইরে TMC বিধায়কদের বিক্ষোভ, যোগ দিলেন মুখ্যমন্ত্রী

TMC Protest:বিক্ষোভ সমাবেশে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল (TMC)। কালো পোশাক পরে বিধানসভার বাইরে বিক্ষোভে সামিল হলেন তৃণমূলের বিধায়করা। বিক্ষোভ সমাবেশে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল: ধর্মতলায় অমিত শাহ-র (Amit Shah) সভার দিনই তৃণমূল বনাম বিজেপির মধ্যে যুদ্ধ চরমে। কার্যত তপ্ত বঙ্গ-রাজনীতি।বিজেপির পাল্টা একইদিনে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ে চাপ বাড়ানোর কৌশল নিল তৃণমূল। ধর্মতলায় অমিত শাহের সভার আগের দিন অর্থাৎ গতকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো, বিধানসভা চত্বরে শুরু হয়েছে তৃণমূলের তিন দিনের প্রতিবাদ কর্মসূচি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ের জন্য এই বিক্ষোভ কর্মসূচি। আজ ছিল তার দ্বিতীয় দিন। কালো পোশাক পরে বিধানসভার বাইরে আম্বেদকরের মূর্তির পাশে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করা। এদিনের বিক্ষোভে সামিল হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।               

১০০ দিনের কাজের প্রাপ্য নিয়ে এদিন সরব হন মমতা। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, "দিনের পর দিন ১০০ দিনের কাজ করেও যাঁরা টাকা পেলেন না, তাঁদের জন্য় বুক কাঁদে না এঁদের। লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখেন এঁরা।" বিজেপি-কে কটাক্ষ করে মমতা আরও বলেন, "যাদের আছে ভূরি ভূরি, সেই করে বেশি চুরি। গেরুয়া পরলেই সাধু হওয়া যায় না। আমাদের প্রাপ্য টাকা দিয়ে নিজেদের ছবি লাগাচ্ছে। সব গেরুয়া করে দিয়েছে।" পাশাপাশি এদিন রাজ্য বিধানসভায় নাম না করে বিজেপি-কে নিশানা করেন মমতা (Mamata Banerjee)। বিধায়কদের বেতনবৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, "আমার কাছে দিনের পর দিন বিধায়করা কম বেতনের কথা জানিয়ে এসেছেন। যাঁদের পকেট ভর্তি, যাঁরা কোটি কোটি টাকার বিধায়ক, তাঁদের বেতন লাগে না। কিন্তু আমার অনেক বিধায়ক রয়েছেন, যাঁরা চাষ করেন। তাঁদের কথা কিন্তু কেউ বলেন না!"                               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Jadavpur University Ragging: ফের যাদবপুরে ব়্যাগিংয়ের অভিযোগ! কর্তৃপক্ষকে চিঠি পড়ুয়ার

সেরা শিরোনাম

Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget