এক্সপ্লোর

Anupam Hazra: 'খুব একটা ভুল বললাম কি', বিজেপি নেতাদের আত্মসমীক্ষার পরামর্শ দিয়ে প্রশ্ন অনুপমের

Anupam Hazra: তিনি ট্যুইটে লেখেন, কেউ দল ছাড়লেই এতে কোনও ক্ষতি হবে না বা গুরুত্ব দিতে নারাজ বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে ক্ষতি যে কিছুটা হয়ে গেল, সেটা মানতে শেখা দরকার।

কলকাতা: অর্জুন সিংহর (Arjun Singh) দলত্যাগের পর বিজেপি (BJP) নেতাদের আত্মসমীক্ষার পরামর্শ দিলেন অনুপম হাজরা (Anupam Hazra)।  তিনি ট্যুইটে লেখেন, কেউ দল ছাড়লেই এতে কোনও ক্ষতি হবে না বা গুরুত্ব দিতে নারাজ বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে ক্ষতি যে কিছুটা হয়ে গেল, সেটা মানতে শেখা দরকার। কেন বারবার দল ছেড়ে যাচ্ছে, সেটা বিশ্লেষণ করা দরকার বলে জানান তিনি। 

 

গতকাল অর্জুন সিংহর ফুলবদল-জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করেন অনুপম হাজরার। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক লিখেছেন, আগে পাণ্ডবদের মধ্যে একজন গণ্য করা হত। কিন্তু কৌরবদের মধ্যেও তাঁকে পাওয়া গেলে কতটা অবাক হব বুঝতে পারছি না। এমনই ফেসবুক পোস্ট করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা।

বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই বেসুরো অর্জুন সিং। পঞ্চায়েত ভোটের আগে বিজেপিকে ধাক্কা দিয়ে  গতকালইই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফেরেন বিজেপি সাংসদ। বিকেল ৪টে নাগাদ তৃণমূলে যোগ দেন অর্জুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদের যোগদান অনুষ্ঠান হয়। তার আগে উত্তর ২৪ পরগনার নেতাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করেন।

তৃণমূলে ঘর ওয়াপসি হয়েছে অর্জুন সিংহর। শনিবার একটি শায়েরি ট্যুইট করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। লেখেন, শুনা হ্যায় আজ সমন্দর কো খুদ পে গুমান আয়া হ্যায়। উধর হি লে চলো কসতি, যাঁহা তুফান আয়া হ্যায়। যার অর্থ-  শুনেছি, সমুদ্র আজ নিজেকে নিয়ে গর্বিত। যেখানে ঝড় উঠেছে সেখানেই নিয়ে চলো নৌকা। রবিবাসরীয় বিকেলে ব্যারাকপুরের সাংসদের সেই নৌকায় ভিড়েছে তৃণমূলের ঘাটে। দল বদলের পর অর্জুন সিংহ বলেন, যে ঘরের ছেলে ছিলাম, সেই ঘরে ফিরে এসেছি। পাল্টা দিলীপ ঘোষ বলেন, প্রশাসনিক চাপ এবং অত্যাচার সেটা উনি সহ্য করতে পারছেন না, তাই নতিস্বীকার করেছেন।

উল্লেখ্য, সাংসদ পদে পদত্যাগের প্রশ্নে নাম না করে অধিকারী পরিবারের দুই সদস্যকে নিশানা করেন তিনি। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি। অর্জুনের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষ করেছে বাম-কংগ্রেস।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NCPI in NDA: গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?
গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?
West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার

ভিডিও

Dharmatala NEET Protest: কীভাবে পুলিশের উপর হামলা? পুনর্নির্মাণে ৫ অভিযুক্তকে খালি পায়ে ঘোরাল পুলিশ
TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget