এক্সপ্লোর

Anupam Hazra : পার্থকে জমি-জায়গা কিনতে সাহায্য করা ব্যক্তি খুব তাড়াতাড়ি আমন্ত্রণ পাবেন', ট্যুইটে কটাক্ষ অনুপমের

BJP : দিনকয়েক আগেই পার্থ চট্টোপাধ্যায়ের ডক্টরেট ডিগ্রি পাওয়াকে নিশানা করেছিলেন তিনি। এবার অনুপমের নিশানায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি, বাড়ি।

শান্তিনিকেতন : ‘বীরভূমে, শান্তিনিকেতনে পার্থর বেশ কিছু জমি-জায়গা বাড়ি আছে, সেরকম আভাস আগেই ছিল, এবার এই জমি-জায়গা-বাড়ি-ফ্ল্যাট কিনতে সাহায্য করার মূল ব্যক্তি আমন্ত্রণ পাবেন, মূল ব্যক্তি সম্ভবত খুব তাড়াতাড়িই আমন্ত্রণ পাবেন’। ট্যুইট করে কটাক্ষ বিজেপি নেতা অনুপম হাজরার।

দিনকয়েক আগেই পার্থ চট্টোপাধ্যায়ের ডক্টরেট ডিগ্রি পাওয়াকে নিশানা করেছিলেন তিনি। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা ট্যুইট করেন, পার্থ ডাকাত। ডাকাতটার PhD গাইড অধ্যাপক অনিল ভুঁইমালি (ভাইস চ্যান্সেলর, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়) এবং কো-গাইড অধ্যাপক বিপুল মালাকার (যাদবপুর বিশ্ববিদ্যালয়)! যেখানে PhD-র কোর্স ওয়ার্কে ৭৫ শতাংশ হাজিরা বাধ্যতামূলক, সেখানে মাত্র ২ দিন হাজিরা দিয়ে ডক্টরেট ডিগ্রি ছিনিয়ে নিয়েছেন রোম্যান্টিক চোর পার্থ! পার্থর PhD গাইড ও কো-গাইডকে অবিলম্বে বরখাস্ত করা দরকার। ট্যুইটে লিখেছিলেন, অনুপম হাজরা। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও পার্থ চট্টোপাধ্যায়ের PhD গাইড অধ্যাপক অনিল ভুঁইমালি। এবার অনুপমের নিশানায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি, বাড়ি।

অপা অর্পিতারই

চর্চার কেন্দ্রে থাকা শান্তিনিকেতনের 'অপা' আসলে অর্পিতারই। এবিপি আনন্দর হাতে এসেছে শান্তিনিকেতনের ‘অপা’-র দলিল। যেখানে নথিতে উল্লেখ, ২০১২ সালে কলকাতার বাসিন্দা শ্যামলী বন্দ্যোপাধ্যায় ও সুসীম বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ২০ লক্ষ টাকায় ২টি বাড়ি-সমেত ১০ কাঠার একটু বেশি এই জমিটি কেনা হয় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নামে।

শান্তিনিকেতনের শ্যামবাটি মৌজায় জমির দাগ ও খতিয়ান নম্বর দেখে বোলপুর ভূমি ও ভূমি রাজস্ব দফতরের (Land And Land Reforms) আধিকারিক জানিয়েছেন, ২০২০ সালে শুধুমাত্র অর্পিতা মুখোপাধ্যায়ের নামে ওই জমির মিউটেশন করানো হয়। এখনও সেই নামেই রয়েছে অপা নামে ওই বাড়ির মালিকানা। সেখানকার বিএলআরও স্বীকার করেছেন অর্পিতা মুখোপাধ্যায়ের নামেই অপা-র মালিকানা থাকার কথা।

অর্পিতার আরও সম্পত্তির হদিশ

এদিকে, দু’-দুটি রিয়েল এস্টেট সংস্থার পর এবার অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নামে টেক্সটাইল সংস্থার (Textile Company) হদিশ। তিনটি কোম্পানিরই ঠিকানা এক। বেলঘরিয়ার রথতলায় অর্পিতা মুখোপাধ্যায়ের যে ফ্ল্যাট থেকে প্রায় ২৮ কোটি টাকা উদ্ধার হয়েছে, ক্লাবটাউন হাইটসের সেই 8A ফ্ল্যাটের ঠিকানাতেই চলছিল তিন-তিনটি কোম্পানি। তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইডি-র তদন্তকারীদের হাতে।

ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, একই ঠিকানায় দুটি রিয়েল এস্টেট সংস্থা ও একটি টেক্সটাইল সংস্থার কর্পোরেট মন্ত্রকে নথিভুক্তিকরণ হয় ২০১২ সালে। ৩টি সংস্থারই বার্ষিক সাধারণ সভা হয়েছিল একই দিনে, ২০২১-এর ৩০ নভেম্বর। ব্যালান্স শিটও একইদিনে ২০২১-এর ৩১ মার্চ ফাইল করা হয়। ইডি সূত্রে খবর, টেক্সটাইল কোম্পানির শেয়ার ক্যাপিটাল ছিল ২ লক্ষ টাকা, অন্যদিকে, একই ঠিকানায় চলা দুটি রিয়েল এস্টেট কোম্পানির (Real Estate Company) শেয়ার ক্যাপিটাল ছিল একলক্ষ টাকা করে।

আরও পড়ুন- শিক্ষক-নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে পথে নেমে নিজেরাই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget