এক্সপ্লোর

BJP : শিক্ষক-নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে পথে নেমে নিজেরাই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা!

Murshidabad : প্রথমে স্লোগান-পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। যা শেষপর্যন্ত গিয়ে পৌঁছায় হাতাহাতিতে! যদিও বিজেপির মিছিলে এই হাতাহাতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : শিক্ষক-নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে পথে নেমে নিজেরাই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা! মুর্শিবাদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের অনুগামীদের সঙ্গে জেলা সভাপতি শাখারভ সরকারে ঘনিষ্ঠদের বচসা। স্লোগান-পাল্টা স্লোগান। বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন ২ গোষ্ঠীর অনুগামীরা। লোক ঢুকিয়ে তৃণমূলের চক্রান্ত, দাবি জেলা সভাপতির। নিজেদের দ্বন্দ্ব প্রকাশ্যে, পাল্টা তৃণমূল। 

ঠিক কী ঘটেছে

স্থানীয় সূত্রে খবর, মুর্শিবাদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের সঙ্গে মুর্শিদাবাদের বিজেপি জেলা সভাপতি শাখারভ সরকারে মনোমালিন্য বেশ কিছুদিনের। শিক্ষক-নিয়োগে দুর্নীতি ঘিরে সারা রাজ্যজুড়ে বিজেপির যে প্রতিবাদ কর্মসূচি সেটা মাথায় রেখে মুর্শিদাবাদেও এদিন মিছিলের আয়োজন করা হয়েছিল। সেখানে মিছিলে কে আগে থাকবেন, তা নিয়েই দুই নেতার অনুগামীদের মধ্যে তর্ক শুরু হয়। প্রথমে স্লোগান-পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। যা শেষপর্যন্ত গিয়ে পৌঁছায় হাতাহাতিতে! যদিও বিজেপির মিছিলে এই হাতাহাতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দলের কর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন, এমনটা মানতে নারাজ মুর্শিদাবাদের বিজেপির জেলা সভাপতি। শাখারভ সরকারের দাবি, তৃণমূলের চক্রান্তের জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও গোটা ঘটনায় বিজেপির নিজেদের দ্বন্দ্বই সামনে চলে এসেছে বলে পাল্টা তৃণমূলের।

বিজেপির মিছিল ঘিরে ধুন্ধরমার কলকাতায়

SSC দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে হাজরা মোড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাধে। কর্মসূচি শুরুর আগেই সুকান্ত মজুমদারকে রীতিমতো হাইজ্যাক করে পুলিশ তুলে নিয়ে যায় বলে গেরুয়া শিবিরের অভিযোগ। বিজেপির রাজ্য সভাপতিকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। বিজেপির দাবি, সুকান্ত মজুমদার-সহ ৩০ জন নেতা, কর্মীকে আটক করা হয়েছে। অন্যদিকে, হাজরা মোড়ে বিক্ষোভস্থলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় কলকাতা পুলিশের কর্মীদের। সন্ধের দিকে সুকান্ত মজুমদারদের লালবাজার থেকে ছাড়ার সময়ও পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের আরও এক দফা ধস্তাধস্তি হয়।

বিকেলের দিকে বিজেপির রাজ্য সভাপতি হাজরা মোড়ে পৌঁছনোর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি কার্যত গাড়ি থেকেই 'চোর ধরো, জেল ভরো' পোস্টার বের করে দেখাতে থাকেন। তিনি গাড়ি থেকে নামার চেষ্টা করলেও পুলিশ তাঁকে বাধা দেয়। গাড়ি থেকে নামার চেষ্টা করেও বাধা পেয়ে কার্যত গাড়ির বনেটে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বলেন, 'পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে।' পুলিশে পুলিশে আগে থেকেই গোটা এলাকা ছয়লাপ ছিল। গাড়ি থেকে রসুকান্ত মজুমদার সহ বাকিদের নামতে না দিয়ে তাদের লালবাজারে নিয়ে যাওয়া হয় বলেই গেরুয়া শিবিরের পক্ষে অভিযোগ। যেখানে যাওয়ার পথে বিস্ফোরক সুরে সুকান্ত মজুমদারের সংযোজন, 'মমতা বন্দ্যোপাধ্যায় টাকা চুরি করেছেন।'

আরও পড়ুন- নেশামুক্তি কেন্দ্রের আড়ালে অসামাজিক কাজকর্ম হাওড়ায়! কেয়ারটেকারকে পুলিশের সামনেই মারধর স্থানীয়দের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget