এক্সপ্লোর

BJP Bangla Bandh 2024: আটক BJP নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, 'হাতজোড় করে অনুরোধ করছি মারধর করবেন না..'

Roopa Gangopadhyay Detained: বিজেপি নেত্রী রূপা গঙ্গোাপধ্যায়কে গো ব্যাক স্লোগান, আটকের আগে কী বললেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ?

কলকাতা: বাংলা বনধ সফল করতে রাস্তায় নেমেছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এদিন গো ব্যাক স্লোগান দেওয়া হয় রূপাকে । এদিন তিনি বলেন, 'আমরা রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক দল। মহিলা পুলিশকে তিনি বলেন, ম্যাডাম আমরা কিছু করিনি। আমরা কি ভাঙচুর করতে এসেছি ? এটা আমার রাজ্য। এই রাজ্যে আমি বড় হয়েছি। আমি আপনাদের হাতজোড় করে অনুরোধ করছি মারধর করবেন না। তৃণমূলের মানুষরা যদি নিজেদের মানুষ নয় বলে প্রমাণ করতে চায়, আমার কিছু করার নেই।' যদিও এরপরেই আটক করা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে।

গতকাল আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানে তৈরি হয়েছিল তুলকালাম পরিস্থিতি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান রুখতে আগে থেকেই কড়া ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, জলকামান, টিয়ার শেল চার্জ কোনও কিছু বাদ যায়নি। আটক হয়েছে বহু। এরপরেই গতকাল বারো ঘণ্টার বনধের ডাক দেয় বিজেপি।  উত্তপ্ত পরিস্থিতিতে ফের একবার শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় রাষ্ট্রপতি শাসনের কথা।

শুভেন্দু  বলেন,'আমি চাইব মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্য দফতর, যে দুটোর বিরুদ্ধে মানুষ আজ উত্তেজিত, তিনি পদত্যাগ করুন এবং রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন। পশ্চিমবঙ্গে এই গুন্ডারা, ধর্ষকরা জেলে যাক, ফাঁসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে জনগণ নির্ভয়ে তার পছন্দের দলকে গ্রহণ করে, সুশাসন প্রতিষ্ঠা হোক।' 

আরও পড়ুন, 'ছাত্রদের উপর লাঠি চলল কেন ?' RG Kar-এর 'ধর্ষকদের ফাঁসি' চাইলেন শুভেন্দু


বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ ঘিরে উত্তেজনা। বিজেপি, তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা। পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকায় উত্তেজনা। পুলিশের সামনেই বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি। ব্যারাকপুর স্টেশনে বিজেপির রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার। বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে কার্যত ধাওয়া করে স্টেশন চত্বর থেকে বের করে দিল তৃণমূল। বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা পুলিশের। বিজেপির বনধ ঘিরে রামপুরহাটেও তুমুল উত্তেজনা। রেল অবরোধ করতে এলে পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের। মালদার ইংরেজবাজারেও বিজেপির বনধ ঘিরে উত্তেজনা। বিজেপির কর্মী সমর্থকদের সরাল রাস্তা থেকে সরাল পুুলিশ। শ্যামবাজার মেট্রো স্টেশনে শাটার নামানোর চেষ্টা, বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা

ভিডিও

Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
Taslima Nasrin News:
Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।
Umesh Rai: 'জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গের মাটিতে কোনও জায়গা নেই', বললেন উমেশ রাই
Samik Bhattacharya: 'যদি জয়া হাসান আসতে পারেন তাহলে তসলিমা নাসরিন আসবে না কেন?' বললেন শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget