এক্সপ্লোর

Loksabha Elections 2024 : সৌমেন্দুর 'সভার মধ্যেই খেজুরি থানার OC-র গাড়ি'! প্রচারের ঊষালগ্নেই তুঙ্গে অশান্তি

সৌমেন্দু অধিকারীর অভিযোগ, পুলিশের প্ররোচনাতেই গন্ডগোল বাধে। ৪ জন দলীয় কর্মী আহত হন বলে বিজেপির দাবি।

ঋত্বিক প্রধান, পশ্চিম মেদিনীপুর :

কাঁথিতে শিশির-পুত্র এবং শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) ভাই সৌমেন্দু অধিকারীকে ( Soumendu Adhikari )  লোকসভা ভোটের টিকিট দিয়েছে বিজেপি। শুরু হয়ে গিয়েছে বিজেপির প্রচার কর্মসূচি। আর প্রচারের ঊষালগ্নেই কাঁথিতে উত্তাপ ছড়াল। অভিযোগ, সৌমেন্দুর সভাস্থলে ঢুকে পড়ে খেজুরি থানার OC-র গাড়ি ! আর তারপরই ধুন্ধুমার। 

সংসদের দৌঁড়ে শিশির অধিকারীর পুত্র সৌমেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই  রাজনৈতিক মহল থেকে ধেয়ে আসে আক্রমণ। আর এবার উঠল খেজুরিতে সৌমেন্দু অধিকারীর সভা বানচাল করার অভিযোগ উঠল।  তির পুলিশের দিকে। পাল্টা খেজুরি থানার OC-র গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সবমিলিয়ে রবিবাসরীয় প্রচারে উত্তপ্ত খেজুরি।

রবিবার খেজুরির বিদ্যাপীঠ মোড়ে পথসভা করছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। অভিযোগ,
সভাস্থলে ঢুকে পড়ে খেজুরি থানার OC-র গাড়ি। সেই নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা থেকে ধাক্কাধাক্কি বেঁধে যায়।
বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর অভিযোগ, পুলিশের প্ররোচনাতেই গন্ডগোল বাধে। ৪ জন দলীয় কর্মী আহত হন বলে বিজেপির দাবি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। 

২০১৯ এর পর দোরগোড়ায় এবার ২০২৪ এর লোকসভা ভোট। আর এই ৫ বছরের মধ্যেই মাঝেই আমূল বদলে গেছে কাঁথির রাজনৈতিক সমীকরণ। তবে দল বদল হলেও, এবারও কাঁথির লড়াইয়ে রয়েছে অধিকারী পরিবার। কাঁথিতে শিশির-পুত্র এবং শুভেনদু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে লোকসভা ভোটের টিকিট দিয়েছে বিজেপি। আর তারপরই, ছেলের হয়ে ব্যাট ধরেছেন শিশির। বলেছেন, 'যোগ্য প্রার্থী হয়েছে। বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে। অত্যন্ত যোগ্য চেয়ারম্যান ছিল। পার্টি-পলিটিক্সের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। পার্টিটা অনেকদিন ধরে করে। অনেকদিন বোঝে। আর বিশেষ করে আমার কাঁথি, কলকাতা, দিল্লি অফিস ও জানে কোথায় কী করতে হয়, কীভাবে কোথায় যোগাযোগ করতে হয়। নতুন লোক একটা পার্লামেন্টে পৌঁছে দরজা চিনতে ১০ বছর লাগে। ওঁর কাছে ১০ মিনিটও লাগবে না। সবটাই বোঝে জানে। অভিজ্ঞতা আছে। জেলার সমস্যা জানে, বাংলার সমস্যা জানে। ভাল প্রার্থী হয়েছে। ভাল হবে। '

তাহলে কি এবার লোকসভা ভোটে কাঁথিতে গেরুয়া ঝড় উঠবে? 

আরও পড়ুন :        

 'শাহজাহানের মাসি...সুকান্ত আর শুভেন্দু আপনাকে তাড়া করবে' শুভেন্দুর হুঙ্কার                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget