এক্সপ্লোর

Suvendu Attacks Mamata : 'শাহজাহানের মাসি...সুকান্ত শুভেন্দু আপনাকে তাড়া করবে' হুঙ্কার বিরোধী দলনেতার

BJP Attacks TMC : 'পিসি ভাইপোকে উৎখাত হচ্ছে তো? ভাইপোকে ব্র্য়াকেট করব। আর পিসিকে প্রাক্তন করব।' হুঙ্কার বিধানসভার বিরোধী দলনেতার ।

উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, ভাস্কর মুমুখোপাধ্যায়, কলকাতা  : রবিবার এক অন্য ব্রিগেড সমাবেশ দেখেছে বঙ্গবাসী। সৌজন্যে তৃণমূল। র‍্যাম্পে হাঁটতে হাঁটতে বক্তৃতা থেকে লোকসভা ভোটের প্রার্থীদের নিয়ে র‍্যাম্প ওয়াক, এমন দৃশ্য এর আগে দেখেনি বঙ্গ রাজনীতি।  আর ব্রিগেডের মঞ্চ থেকে এভাবে এক সঙ্গে ৪২ আসনের প্রার্থী ঘোষণা আগে কখনও হয়নি। এদিন ব্রিগেড থেকে তৃণমূল নেত্রী ফের কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কটাক্ষ করে বলেন,'সব এজেন্সিকে নিয়ে ভোট লুঠের চেষ্টা করছে। এতো নির্বাচন কমিশনার নিজেই কাল বলে দিয়েছেন। এমনটা চলতে পারে না। সারা জীবন ধরে শুধু অত্যাচার,শুধু অত্যাচার, শুধু অত্যাচার। আর ED-কে আপনারা দেখবেন, ২-৩ দিন পর ঠিক রাস্তায় নামবে আর ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাবে। ভয় পাবেন না।'

 বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'শাহজাহানের মাসি। আপনি একা ফুটেজ খাবেন না। আপনি যেখানেই যাবেন দু ভাই সুকান্ত মজুমদার আর শুভেন্দু আপনাকে তাড়া করবে। পিসি ভাইপোকে উৎখাত হচ্ছে তো? ভাইপোকে ব্র্য়াকেট করব। আর পিসিকে প্রাক্তন করব।'

এদিন আবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'মঞ্চের ওপরে সব চোরেরা বসে আছে, যত চোর। মাঠের ভেতরে র‍্যাম্প বানিয়েছে। র‍্যাম্প মানে যেখানে ফ্যাশন শো হয় ... মঞ্চের ওপরে এত চোর একসাথে পৃথিবীর কোথাও দেখা যায় না, বিরল দৃশ্য।'

এদিকে আবার বামেদের প্রশ্ন, তৃণমূল বিজেপির শত্রুতা আসল হলে কেন কেউ কোনও কেলেঙ্কারিতে দোষী সাব্য়স্ত হয় না? সিপিএম নেতা সুজন চক্রবর্তী এদিন বাংলায় বিজেপির উত্থানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই অভিযোগের আঙুল তোলেন। বলেন, ' মুখ্য়মন্ত্রী বলছেন যে বিজেপি ১৮ টা সিটে জিতেছিল এবার ধরে রাখতে পারবে না। আমি মুখ্য়মন্ত্রীকে বলছি  যতদিন বাংলায় বামফ্রন্ট ছিল তৃণমূলের বদান্য়তা ছাড়া কোনওদিন কখনও বিজেপি একটা MP কেন, MLA কেন, পঞ্চায়েতের আসন পায়নি। দুই থেকে বাড়িয়ে ১৮ করেছেন সরাসরি মমতা  বন্দ্য়োপাধ্য়ায়। এইবার সেই ১৮টা কত বাড়বে কি বাড়বে না, এই নিয়ে পিসি ভাইপোর লড়াই চলছে। মোদিজির সাথে রফা হচ্ছে আসন কটা হবে কটা হবে না ।' 

মহম্মদ সেলিমের প্রশ্ন, ভোটের সময় দেখায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কত লড়াই হচ্ছে, কত ঝগড়া হচ্ছে...কিন্তু আসলে কি লড়াই হচ্ছে? লুটেরা কখনও লুটেরাকে ধরে? চোর কখনও চোরকে ধরে? এজন্য আমরা বলেছিলাম গত বছর, চোর ধরো, জেল ভরো।'

তৃণমূল-বিজেপি 'কথার লড়াই'তো চলছেই, কিন্তু ভোট-যুদ্ধে শেষ হাসি কার? বলবে সময়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget