এক্সপ্লোর

Purba Burdwan: বিজেপিতে অব্যাহত বিদ্রোহের সুর, বর্ধমান যুব মোর্চার সভাপতির নাম ঘোষাণা হতেই বিক্ষোভ

বঙ্গ বিজেপিতে ক্রমশ ছড়াচ্ছে বিদ্রোহের আগুন। যেদিন দলের বারাসাত সাংগঠনিক জেলার ১৫ জন পদাধিকারী গণ ইস্তফা দিলেন, সেদিনই বিজেপির বর্ধমান সদর সাংগঠনিক জেলার পার্টি অফিসে চলল বিক্ষোভ।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: রাজ্য বিজেপিতে (BJP) অব্যাহত বিদ্রোহের সুর। এবার বর্ধমান সদর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতির নাম ঘোষাণা হতেই দেখা দিল বিক্ষোভ। জেলা পার্টি অফিসে বিক্ষোভ দেখাল বিজেপি (bjp) কর্মীদের একাংশ। দলের জেলা নেতৃত্বের দাবি, ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। 

বঙ্গ বিজেপিতে ক্রমশ ছড়াচ্ছে বিদ্রোহের আগুন। যেদিন দলের বারাসাত সাংগঠনিক জেলার ১৫ জন পদাধিকারী গণ ইস্তফা দিলেন, সেদিনই বিজেপির বর্ধমান সদর সাংগঠনিক জেলার পার্টি অফিসে চলল বিক্ষোভ। যুব মোর্চার নতুন জেলা সভাপতির নামে আপত্তি জানিয়ে, রবিবার রাতে বিক্ষোভ দেখালেন দলেরই নেতা-কর্মীদের একাংশ।

রবিবারই বর্ধমান সদর সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি হিসেবে পিন্টু শ্যামের নাম ঘোষণা করে রাজ্য কমিটি। এখবর পেয়েই ক্ষুব্ধ হয়ে ওঠে দলের একাংশ। পার্টি অফিসের সামনে শুরু হয় স্লোগান। বিক্ষোভকারীদের অভিযোগ, যাঁকে জেলা যুব মোর্চার সভাপতি করা হয়েছে, তিনি দুর্নীতিগ্রস্ত।

বর্ধমানেক ক্ষুব্ধ বিজেপি কর্মী ইন্দ্রনীল গোস্বামীর দাবি, পিন্টু শ্যাম তোলাবাজি ও দুর্নীতিতে যুক্ত, স্বজনপোষণ করে কাছের লোককে পদ দেওয়া হয়েছে।

বর্ধমানের আরেক বিক্ষুব্ধ বিজেপি কর্মী উজ্জ্বল তফাদারের কথায়, আমরা যুব মোর্চার জেলা সভাপতি হিসাবে পিন্টু শ্যামকে মানছি না। যাকে ঘিরে এত বিতর্ক, সেই পিন্টু শ্যামের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন ধরেননি। যদিও জেলা বিজেপি নেতৃত্বের দাবি, দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন।

বর্ধমান সদর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অভিজিৎ তার কথায়, মান অভিমানের পালা, খুব তাড়াতাড়ি মিটে যাবে, কারা বিক্ষোভ দেখিয়েছে জানা নেই, যারা স্বজনপোষণ, তোলাবাজির অভিযোগ করছেন তারা বিজেপির কেউ নয়। বিজেপিতে অব্যাহত বিদ্রোহ। কটাক্ষ তৃণমূলের।  সব মিলিয়ে কিছুতেই কাটছে না গেরুয়া ব্রিগেডের অন্দরের অস্বস্তি।

আরও পড়ুন: Purba Medinipur: হলদিয়া শিল্পাঞ্চলে তৎপর 'আপ', লিফলেট বিলি করে শুরু সদস্য সংগ্রহ অভিযান

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget