এক্সপ্লোর

Purba Medinipur: হলদিয়া শিল্পাঞ্চলে তৎপর 'আপ', লিফলেট বিলি করে শুরু সদস্য সংগ্রহ অভিযান

Purba Medinipur News: হলদিয়া পুরসভা ভোটের আগে আপের এই তৎপরতা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, পদ্মশিবিরকে রুখতে আপকে অক্সিজেন দিচ্ছে তৃণমূল।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: এবার হলদিয়া (Haldia) শিল্পাঞ্চলে সদস্য সংগ্রহ অভিযান শুরু করল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। রবিবার রীতিমতো ক্যাম্প করে লিফলেট বিলি থেকে প্রচার, সবই শুরু করেন তাঁরা। হলদিয়া পুরভোটের আগে আম আদমি পার্টির এই তৎপরতা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর।

'আপ'-এর তৎপরতা

দিল্লি, পঞ্জাবে ক্ষমতা দখলের পর অরবিন্দ কেজরিওয়ালের 'আম আদমি পার্টি'র লক্ষ্য এবার বাংলা। এ রাজ্যে ইতিমধ্যেই তারা তাদের সংগঠন বাড়ানোর কাজ শুরু করে দিয়েছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মিছিল থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় তারা একাধিক কর্মসূচি চালাচ্ছে। এবার পূর্ব মেদিনীপুরের হলদিয়াতেও দেখা গেল 'আপ'-এর তৎপরতা।

আগামী অগাস্টে শেষ হচ্ছে হলদিয়া পুরসভার মেয়াদ। তার আগে রবিবার হলদিয়ার মাখনবাবুর বাজার এলাকায় তারা ক্যাম্প করে সদস্য সংগ্রহ অভিযান শুরু করে। গত মাসে হলদিয়ার বিভিন্ন এলাকায় পড়েছিল আপের পোষ্টার। এবার পথচলতি মানুষের কাছে আপের লিফলেট দিয়ে তারা সদস্য সংগ্রহ অভিযান শুরু করল। সুশাসন ও স্বচ্ছ প্রশাসন উপহার, হলদিয়ায় শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষা তাদের লক্ষ্য, জানালেন আপের সদস্যরা। 

শুরু রাজনৈতিক চাপানউতোর 

হলদিয়া পুরসভা ভোটের আগে আপের এই তৎপরতা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, পদ্মশিবিরকে রুখতে আপকে অক্সিজেন দিচ্ছে তৃণমূল। পাশাপাশি তাদের এও অভিযোগ, বিজেপি কোনও কর্মসূচি নিলে তার অনুমতি মেলেনা। অথচ 'আপ' বিনা বাধায় প্রচার করে যাচ্ছে তৃণমূলের সহায়তায়।

আরও পড়ুন: বীরভূমে হাতির তাণ্ডব, শিলিগুড়ির চা বাগানে চিতাবাঘ, বাগে আনতে নাকানিচোবানি বনদফতরের কর্মীদের

পালটা বিজেপিকে আক্রমণ করেছে রাজ্যের শাসক দল। তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর অভিযোগ, 'নাচতে না জানলে উঠোন বাঁকা। পুরসভার ভোটে, উপনির্বাচনে হেরে গিয়ে তারা হলদিয়া পুরসভার ভোটের আগে একটা অজুহাত খুঁজছে। তৃণমূল যা উন্নয়ন করেছে, তাতে কাউকে কোনও অক্সিজেন দেওয়ার দরকার নেই।'

গতবছর হলদিয়া বিধানসভা নির্বাচনে হার হয়েছিল রাজ্যের শাসক দলের। হলদিয়া পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে মাত্র তিনটিতে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপটে আপের এই তৎপরতা আগামী পুরভোটে কোনও প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
CM Suvendu Adhikari:
"এতো সবে শুরু, আগে অনেক কিছু বাকি..", NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget