এক্সপ্লোর

Bankura News: কর্মিসভা করে 'অপবিত্র' করেছে তৃণমূল, বাঁকুড়ায় 'শুদ্ধিকরণ' চালাল বিজেপি

BJP Goes On For Purification: বাইরে থেকে লোক নিয়ে এসে কর্মীসভা করে সোনামুখী ব্লকের কোচডিহিকে 'অপবিত্র' করেছে তৃণমূল। সেই জন্য এদিন সকাল থেকে গঙ্গাজল দিয়ে জায়গাটির শুদ্ধিকরণ-অভিযান চলল বিজেপির তরফে। 

তুহিন অধিকারী, বাঁকুড়া: বাইরে থেকে লোক নিয়ে এসে কর্মিসভা (party meeting) করে সোনামুখী ব্লকের কোচডিহিকে 'অপবিত্র' করেছে তৃণমূল (TMC Has Contanminated The Area)। সেই জন্য এদিন সকাল থেকে গঙ্গাজল দিয়ে জায়গাটির শুদ্ধিকরণ-অভিযান চলল বিজেপির তরফে (BJP Goes For Purification)। 

কী বলা হয়েছিল?
গত মঙ্গলবার বিজেপির ডাকে সোনামুখী বিধানসভা এলাকার কোচডিহিতে একটি কর্মিসভা অনুষ্ঠিত হয়। সেখানে হাজির ছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী-সহ একগুচ্ছ নেতৃত্ব। বিজেপির ওই কর্মিসভার  পরেই অর্থাৎ গতকাল তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্বও উপস্থিত ছিলেন। এর পরই এদিন, শুদ্ধিকরণ-অভিযানে নামে বিজেপি। তাদের, সোনামুখী ব্লকের কোচডিহি একটি পবিত্র ভূমি। সেখানে বাইরে থেকে লোক নিয়ে এসে কর্মিসভার আয়োজন করে অপবিত্র করেছে তৃণমূল কংগ্রেস। এই 'পাপের' ফল যাতে কোচডিহিবাসীকে পোহাতে না হয়, তাই আজ সকাল থেকেই গঙ্গাজল দিয়ে জায়গাটিকে শুদ্ধিকরণ করা হয় বিজেপির তরফে। এই কর্মসূচিকে সমর্থন জানান সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। বলেন, 'তৃণমূলের বুথস্থর থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত সকলেই মিথ্যা কথা বলেন। বড় বড় চোরগুলি এলাকা অপবিত্র করেছে। তাই এই শুদ্ধিকরণ করা হল।

পাল্টা তৃণমূলের...
এই কর্মসূচি নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায়। বলেন, 'বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি দিশাহারা বিজেপি সোনামুখী ব্লকের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। বিজেপির এই নোংরা রাজনীতি, এই ধান্দাবাজির রাজনীতিকে আমরা তীব্র ধিক্কার জানাই।' প্রসঙ্গত, এই শুদ্ধিকরণ অভিযানের ধারা আগেও দেখেছে বঙ্গ রাজনীতি। ২০২১ সালের ১৭ ডিসেম্বর সিঙ্গুরে বিজেপির ধর্না মঞ্চে শুদ্ধিকরণ অভিযান করে তৃণমূল। বেচারাম মান্নার নেতৃত্বে এই শুদ্ধিকরণ প্রক্রিয়া হয়েছিল। গোবর গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন তৃণমূল কর্মীরা। চলে ঢোল বাজিয়ে হরিনাম সংকীর্তন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য তখন বলেছিলেন, 'ওসব নাটক খাটবে না। সিঙ্গুরের কৃষকরা জানেন তাঁদের কী অবস্থা। ওসব নাটক মিডিয়ার প্রচারে আসার জন্য করছে। ওসব করে কোনও লাভ হবে না। সিঙ্গুর আন্দোলনের সময়ে চুন বালি সুরকির জোগান দিয়েছিল বেচারাম মান্না। সবাই তা জানে।' 

আরও পড়ুন:ক্রেডিট কার্ড বন্ধের 'অছিলায়' প্রতারণা, প্রায় ৯০ হাজার টাকায় হাতানোর অভিযোগ স্বাস্থ্যকর্মীর থেকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget