এক্সপ্লোর

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

BJP News : বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাধিপতি নির্বাচিত হন বিজেপি সদস্যা প্রণতি বিশ্বাস।

কৃষ্ণনগর : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল করল বিজেপি। নদিয়া জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন বিজেপির প্রণতি বিশ্বাস।গত ২ জুলাই অনাস্থা ভোটে অপসারিত হন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। জেলা পরিষদের মোট ৫২ জন সদস্যের মধ্যে ৩১ জন তারান্নুমের বিরুদ্ধে ভোট দেন। ভোটাভুটিতে বিজেপির ৬ জন সদস্য অনুপস্থিত ছিলেন। অনাস্থা ভোটে জেলা পরিষদের সভাধিপতি অপসারণের পর আজ ছিল সভাধিপতি নির্বাচন। বিজেপির ৬ জন সদস্য ও ১৫ জন তৃণমূল সদস্য বিজেপি প্রার্থী প্রণতি বিশ্বাসের পক্ষে ভোট দেন।বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাধিপতি নির্বাচিত হন বিজেপি সদস্যা প্রণতি বিশ্বাস।

সভাধিপতি নির্বাচিত হওয়ার পর প্রণতি বিশ্বাস বলেন, "আমরা ক্ষমতায় এসেছি। প্রথম আমরা জেলা পরিষদ দখল করলাম। এই জয় আমাদের সবার জয়। কারো একার নয়। দুর্নীতির বিরুদ্ধে জয় হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে যাতে সুস্থভাবে মানুষ পরিচালনা করতে পারে...পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ...যেভাবে দুর্নীতি হচ্ছিল... আপনারা দেখেছেন ২০২৩ সালে যে দুর্নীতি হয়েছিল, আমাদের প্রত্যেক সদস্য জয়ী সদস্য ছিলাম, কিন্তু জোর করে আমাদের সার্টিফিকেট নিয়ে নেওয়া হয়েছিল। কয়েকটা মেয়ে শুধু আমরা জিতেছিলাম।"

বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, "বিপক্ষ যারা আমাদের...তারা নিজেরা প্রার্থী দেওয়ারই সাহস করতে পারেনি। যারা হাজির হয়েছেন দুর্নীতির বিরুদ্ধে, তাঁরা ভোট দিয়েছেন এবং তাঁরা সমর্থন দিয়েছেন...এখানে কোনও রাজনৈতিক রং দেখে নয়। নদিয়া জেলার উন্নয়নের জন্য। এমনিতেই চৈতন্যের জেলা। তাই এখানে হিংসামুক্ত সকলের জন্য...চৈতন্যদেব যেমন সমান দৃষ্টিতে দেখতেন...আমরাও আগামীদিনে প্রশাসন সেইভাবেই উন্নয়নের দৃষ্টিতে...একদম কোনও রাজনৈতিক রং না দেখে...সবকা সাথ সবকা বিকাশের কাজ আমরা করে যাব।" 

রাজ্যে পালাবদলের পর এর আগে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এসেছিল বিজেপির হাতে। তৃণমূল কংগ্রেসের হাত থেকে গেরুয়া শিবিরের হাতে চলে আসে ওই জেলা পরিষদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলায় জেলা পরিষদে বোর্ড গঠন করে বিজেপি। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছিলেন, "অত্যন্ত আনন্দের বিষয়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রথমবার কোনও জেলা পরিষদের বোর্ড গঠন করেছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আজ থেকে ভারতীয় জনতা পার্টির সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে। সকল সম্মানিত সদস্য ও সদস্যাগণ সর্বসম্মতিক্রমে বামদেব গুছাইতকে সভাধিপতি ও বাঁসুরি পণ্ডিতকে সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচিত করেছেন।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Embed widget