এক্সপ্লোর

BJP : "বর্তমান রাজ্য সভাপতি আড়াই বছর রাজনীতি করছেন", একহাত অমিতাভকেও; সুর চড়ালেন জয়প্রকাশ-রীতেশ

Jayprakash Majumdar and Ritesh Tiwari ; সাময়িক বরখাস্ত হওয়ার পরেই বিস্ফোরক জয়প্রকাশ মজুমদার। আজ রীতেশ তিওয়ারিকে সঙ্গে নিয়ে যৌথভাবে সাংবাদিক বৈঠক করেন তিনি। সুর চড়ান রীতেশও

কলকাতা : "বর্তমান রাজ্য সভাপতি আড়াই বছর রাজনীতি করছেন । সাংগঠনিক সাধারণ সম্পাদকের মাত্র ২ বছরের অভিজ্ঞতা।" সাময়িক বরখাস্ত হওয়ার পরেই বিস্ফোরক জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar)। আজ রীতেশ তিওয়ারিকে (Ritesh Tiwari) সঙ্গে নিয়ে যৌথভাবে সাংবাদিক বৈঠক করেন তিনি। সুর চড়ান রীতেশও।

রবিবারই বঙ্গ বিজেপির তরফে দুই বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে শোকজ করা হয়েছিল। বিষয়টি নিয়ে তাঁরা প্রকাশ্যেই মুখ খোলেন! কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে গিয়ে দেখাও করেন জয়প্রকাশ মজুমদার। এরপর গতকাল বিজেপি (BJP) থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়  তাঁদের। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এনিয়ে আজ যৌথভাবে সাংবাদিক বৈঠক করেন তাঁরা।

আরও পড়ুন ; বিজেপি থেকে এবার সাময়িক বরখাস্ত রীতেশ-জয়প্রকাশ

জয়প্রকাশ বলেন, "অনেকেই আশায় বুক বেঁধেছিলেন, সামনের দিকে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। বিজেপির এই উত্থানকে কয়েকজন নেতা ভালোভাবে মেনে নিতে পারছিলেন না। তখনই বাংলার বিজেপিকে দুর্বল করে দেখানোর একটা চেষ্টা শুরু হয়। বাইরে থেকে নেতা এনে বঙ্গ বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়। তখনই মনে হয়েছিল, এটা ঠিক নয়। যারা বিজেপিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তাদের অগ্রাহ্য করার চেষ্টা শুরু হয়। বিজেপির এই চেষ্টাকেই অন্য দলেরা বহিরাগত বলে আক্রমণ শুরু করে। বহু বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, নতুন কৌশলে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ভোটের কয়েকমাস আগে বলা হয় দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে লোক এনে দেখিয়ে দেব। ভিন রাজ্য থেকে লোক এনে দেখিয়ে দেব, এটা বলা হয় । কংগ্রেসেও দেখেছিলাম সেন্ট্রাল কমান্ডের দাপট, বিজেপিতেও বাংলার নেতার গুরুত্বও খর্ব করা হয়েছে।"

অন্যদিকে, রীতেশ বলেন, "২২ জানুয়ারি সংবাদমাধ্যম জানল, ২৩ জানুয়ারি শোকজের খবর পেলাম। শোকজের চিঠির মধ্যে কোনও সময়সীমা নেই। যারা চিঠিও লিখতে পারে না, তাদের কাছ থেকে সার্টিফিকেট দরকার নেই। লাইভ সম্প্রচারের সময় খবর পেলাম আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরাই বোধহয় প্রথম কোনও রাজনৈতিক কর্মী, যাদের সাময়িক বরখাস্ত করা হল!’ যাদের জনজীবনে কোনও অবদান নেই, তারাই মধু ভোগ করতে এসেছিলেন। মমতা, পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে সুবিধে পেয়েছেন, তারাই এসব করছেন।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget