এক্সপ্লোর

Amit Sukanta Meet: ভোটের ফলাফল নিয়ে ব্যস্ত অমিত শাহ, সুকান্তর সঙ্গে বৈঠক স্থগিত

Amit Shah Sukanta Majumdar Meet: আজ হচ্ছে না অমিত শাহর-সুকান্ত মজুমদার বৈঠক, কবে হতে পারে ? বৈঠকে কী কী প্রসঙ্গ উঠতে পারে ?

নয়া দিল্লি:  আজ হচ্ছে না অমিত শাহর-সুকান্ত মজুমদার বৈঠক (Amit Shah and Sukanta Majumdar's Meeting)। ভোটের ফলাফল নিয়ে ব্যস্ত অমিত শাহ, সুকান্তর সঙ্গে বৈঠক স্থগিত: সূত্র। কাল হতে পারে শাহ-সুকান্ত বৈঠক: সূত্র। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহকে রিপোর্ট দেওয়ার কথা ছিল সুকান্তর।

বৈঠকে কী প্রসঙ্গ আলোচনা হতে পারে ?

 পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ ওঠার আগেই আজ বৈঠকে বাতিল হল। তবে বৈঠকে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক অবনতির অভিযোগ জানাতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar) ।পাশাপাশি ভূপতিনগর সহ রাজ্যে যে যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সে সম্পর্কেও অভিযোগ জানাবেন সুকান্ত। জানা যাচ্ছে, দলের সাংগঠনিক বিষয়েও  অমিত শাহ-র পরামর্শ নিতে পারেন বঙ্গ বিজেপির সভাপতি। সপ্তাহখানেক আগেই রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহ পর সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে সঙ্গে দেখা করে, ৬৩ পাতার একটি পুস্তিকা দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন, রাজ্যপালকে দেওয়া পুস্তিকায় ভোট-পরবর্তী সন্ত্রাস (Post Poll Violence) আর্থিক দুর্নীতি থেকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সব তথ্য তুলে ধরেছেন তাঁরা। প্রসঙ্গত, জগদীপ ধনখড়, এই রাজ্যের রাজ্যপাল থাকাকালীন ভোট-হিংসা, আর্থিক দুর্নীতির মতো ইস্যুতে, প্রায়শই রাজভবনের দ্বারস্থ হতেন রাজ্য বিজেপির নেতারা। 

আরও পড়ুন, 'গুজরাতে ঐতিহাসিক ফলের পথে বিজেপি', প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন শুভেন্দু

ডিসেম্বর হুঁশিয়ারি

ডিসেম্বরে জাঁকিয়ে শীত পড়বে কি না, তা নিয়ে আলোচনার পরিবর্তে এখন বাঙালি মজেছে, ডিসেম্বরে রাজ্য রাজনীতিতে কোনও চমক দেখা যাবে কি না তা নিয়ে! কখনও শুভেন্দু, কখনও দিলীপ, আবার কখনও সুকান্ত মজুমদার ! সবার মুখেই ঘুরে ফিরে সেই ডিসেম্বর হুঁশিয়ারি! শুক্রবার ব্যারাকপুর থেকেও কাঁপুনির ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি! কিন্তু সেই ডিসেম্বর এই ডিসেম্বর? না কি ২০২৪-এ চমক দেখাবে বিজেপি? এ নিয়েও নিয়েও প্রশ্নের সমুদ্র। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি পাল্টা খেলা হবে স্লোগানও তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার সম্প্রতি এক জনসভায় বলেছেন,  'আপনারা, একপক্ষ মারছে। এটা চলবে না। খেলা এক পক্ষে হয় না। দু’পক্ষে খেলা হবে। খেলা যখন হবে, ভয়ঙ্কর খেলা হবে। আমি শুধু এটুকু বলছি।' 

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget