এক্সপ্লোর

Anjana Basu On Sandeshkhali : জনরোষকে কখনও ৫০০ টাকা, ১০০০ টাকা দিয়ে কেনা যায় না, তীব্র নিন্দা অঞ্জনা বসুর

Sandeshkhali Incident : 'জানিনা কোন বর্বর রাজ্যে বাস করছি। সন্দেশখালির ঘটনা গোটা পৃথিবীর সমস্ত মহিলার চোখ লজ্জায় বন্ধ করে দিয়েছে', বললেন অঞ্জনা

শিবাশিস মৌলিক, কলকাতা : ছোট থেকে বড়পর্দা। দর্শকের কাছে অঞ্জনা বসু মানেই পর্দায় একচ্ছত্র দাপট। ছোটপর্দা থেকে বড়পর্দা, বেশিরভাগ ক্ষেত্রেই দাপুটে ব্যক্তিত্বময়ী মহিলার চরিত্রে নজর কাড়েন তিনি। একাধারে তিনি অভিনেত্রী , অন্যদিকে বিজেপির ( BJP ) বহুদিনের কর্মী ও জনপ্রিয় মুখ। এবার সন্দেশখালিকাণ্ডে মুখ খুললেন তিনি। সন্দেশখালিকাণ্ডের তীব্র নিন্দা করলেন অঞ্জনা ( Anjana Basu ) । 

তিনি বললেন, 'যেভাবে মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছে, জানিনা কোন বর্বর রাজ্যে বাস করছি। সন্দেশখালির ঘটনা গোটা পৃথিবীর সমস্ত মহিলার চোখ লজ্জায় বন্ধ করে দিয়েছে' । একই সুরে রবিবার দিল্লির বৈঠকে কথা বলেছেন বাংলার আরেক বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেছিলেন , ' ভোটের জন্য় মমতা ক্রিমিনাল লোকদের আশ্রয় দিচ্ছে।..আমাদের মহিলা মুখ্য়মন্ত্রী মমতা ব্য়ানার্জি বিধানসভায় দাঁড়িয়ে গুন্ডা ক্রিমিনাল শেখ শাহজাহানকে সমর্থন করছে। পশ্চিমবঙ্গের আসল চিত্র সন্দেশখালি। সারা পশ্চিমবঙ্গই এখন সন্দেশখালি হয়ে গেছে। ' 

একইভাবে অঞ্জনা বসু প্রশ্ন তুলেছেন, 'তৃণমূল সভা করতে পারে, কিন্তু বিরোধীদের সন্দেশখালিতে ঢুকতে বাধা দেওয়া হয়। তৃণমূল বলছে, সিপিএম-বিজেপির চক্রান্ত। তৃণমূল ভুলে গেছে, জনরোষকে কখনও ৫০০ টাকা, ১০০০ টাকা দিয়ে কেনা যায় না'। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার রাজ্য সরকারি প্রকল্পের প্রচারকদের বাড়ি থেকে ফেরত পাঠিয়ে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাঁরা বলেন, টাকা নয়, সম্ভ্রম চাই। আগে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। ' আশ্বাস ছিল, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, জাতিগত শংসাপত্র সংক্রান্ত কোনও পরিষেবা পেতে সমস্যা হলে, জানালেই দ্রুত সুরাহা হয়ে যাবে। কিন্তু থমথমে সন্দেশখালিতে সেই ধামসা, মাদল আর বাঁশির সুরকে ছাপিয়ে যায় আতঙ্কে মুখ ঢাকা গ্রামবাসীদের ভয় আর ক্ষোভ। 

 অঞ্জনা বসু  এবিপি আনন্দকে এদিন বলেন, 'ইডির অভিযানের পর শেখ শাহজাহান পালিয়ে যেতেই সাহস পেয়েছিলেন সন্দেশখালির মহিলারা। ১৩ বছর ধরে যে অত্যাচার হয়েছে তাঁদের ওপর, সাহস করে সে বিষয়ে সরব হয়েছিলেন সন্দেশখালির মহিলারা।  সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় যে সমস্ত বিশিষ্টজন রাস্তায় নেমেছিলেন, তাঁরা এখন কেন চুপ? সন্দেশখালির পাশে দাঁড়িয়ে এখন সরব হচ্ছেন না কেন? কেন চুপ রয়েছেন? মা-মাটির সরকারের সময় মায়ের সম্মান তো মাটিতে মিশে যাচ্ছে' মন্তব্য করেন বিজেপি নেত্রী ও অভিনেত্রী অঞ্জনা বসু।  

সম্পূর্ণ সাক্ষাৎকার শুনুন - 

 

'আমাকে ওরা মার্ডার করে দিত' নিশুতি রাতে অভিযোগকারিনীর বাড়িতেই 'পুলিশের পোশাকে হামলা'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget