এক্সপ্লোর

Sandeshkhali Incident : 'আমাকে ওরা মার্ডার করে দিত' নিশুতি রাতে অভিযোগকারিনীর বাড়িতেই 'পুলিশের পোশাকে হামলা'

Sandeshkhali Incident : অভিযোগকারিণীর বিস্ফোরক দাবি, শনিবার রাতে তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। তাও আবার পুলিশের পোশাকে। 

অনির্বাণ বিশ্বাস, গৌতম মণ্ডল, সমীরণ পাল, সন্দেশখালি : শিবু-উত্তমের গ্রেফতারির পরে মিষ্টি বিলি হয়েছিল সন্দেশখালিতে ( Sandeshkhali ) । একটু স্বস্তির আশা দেখেছিল গ্রামবাসীরা। তাদের এত প্রতিবাদ , এত লড়াইয়ের পর গ্রেফতার দুই নেতা। কিন্তু কোথায় শান্তি ?  বিরাম নেই সন্ত্রাসে! মেঝেয় পড়ে টালির টুকরো। বাড়ির একাংশ ভেঙে পড়েছে।  এবার অভিযোগকারীর বাড়িতেই হামলার অভিযোগ উঠল। অভিযোগকারিণীর বিস্ফোরক দাবি, শনিবার রাতে তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। তাও আবার পুলিশের পোশাকে। 

এতো চাঞ্চল্যকর অভিযোগ ! পুলিলকে জানিয়েছেন? তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া তো দূরঅস্থ, অভিযোগকারিণীর দাবি, উল্টে তাঁকেই প্রশ্নের মুখে ফেলেছে পুলিশ।  ' কালকে যদি আমি বাড়িতে আসতাম, আমাকে ওরা মার্ডার করে দিত। এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওরা আমাকেই মারার উপলক্ষ্য়ে এসেছিল। ' আতঙ্ক যেন কাটছেই না। তবু আবারও তিনি মুখ ঢেকে দাঁড়িয়েছেন সংবাদমাধ্যমের সামনে। 

শত ভয়, আতঙ্কের মধ্যেও সাহস করে অভিযোগ জানিয়েছিলেন। যার ফল হল ভয়ঙ্কর । ২৪ ঘণ্টাও না কাটতেই হামলা।  শনিবার রাতে তাঁর বাড়িতে পুলিশের পোশাকে এসে ভাঙচুর চালল দুষ্কৃতীরা, অভিযোগ করেছেন ওই মহিলা। তিনি মনে করছেন, অভিযোগ জানানোর আফটার এফেক্ট এটি। বলছেন, '  আমি কোথাও অভিযোগ জানিয়েছি, সেই কারণেই আমার উপরে এতটা আক্রমণ করার চেষ্টা করছে। আমি আশা করি যে,  আইন তাড়াতাড়ি এর একটা বিহিত করুক, আমি খুবই একটা আতঙ্কে আছি। ভয়ে আছি। আমি সত্যি, আমি বুঝতে পারছি না আমি কী করব এই মুহূর্তে? এই ভাঙা ঘরদোর ছেড়ে আমি কোথায় যাব?' 

অভিযোগকারিণীর দাবি, শনিবার রাতে পুলিশের পোশাকে এসে হামলা চালানো হয়। এমন চাঞ্চল্যকর অভিযোগের পরও পুলিশ নির্বিকার। ব্যবস্থা নেওয়া তো দূরঅস্থ, অভিযোগকারিণীর দাবি, উল্টে তাঁকেই প্রশ্নের মুখে ফেলেছে পুলিশ। তাকে বলা হয়েছে, ' আপনি ছিলেন না, পুলিশ এসেই এই যে এইগুলো করেছে, কী গ্যারান্টি? কী গ্য়ারান্টি দিতে পারছেন আপনি? আমি সেটাও বললাম, যে স্যর আপনারা যদি, এত পুলিশ প্রশাসন থাকতে যদি আমার বাড়িতে এসে ভাঙচুর হয়, এত পুলিশ প্রশাসনের ভিতরে যদি পুলিশের পোশাক পরে এসে আমার বাড়ি ভাঙচুর করে, তাহলে আপনারা কী করছেন বসে?' 

প্রশ্ন উঠছে, অভিযোগ করলে যদি অভিযোগকারিণীরই বাড়ি ভাঙচুর পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ওঠে, তাহলে কি আর অভিযোগ জানাতে এগিয়ে আসবেন মহিলারা? 

আরও পড়ুন :

ভেঙে চুরমার বাইক গাড়ি, মারধর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বউবাজার

 

 

 

সেরা শিরোনাম

Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
West Bengal News Live : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
Cyclone Kaani : ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় 'কান্নি'? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! নিশানা পশ্চিমবঙ্গ?
ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় 'কান্নি'? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! নিশানা পশ্চিমবঙ্গ?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget