এক্সপ্লোর

Chaitali Tiwari: আসানসোলে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু, ফের জিজ্ঞাসাবাদ চৈতালি তিওয়ারিকে

Asansol Stampede: কম্বল নিতে গিয়ে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারিকে ফের জিজ্ঞাসাবাদ করল পুলিশ।

কৌশিক গাঁতাইত, আসানসোল: আসানসোলে (Asansol) পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় ফের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। এর আগে শনিবার আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই ঘটনায় হাইকোর্টের রক্ষাকবচ পেলেও, বিজেপি নেত্রীকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।

ফের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে চৈতালি: কম্বল নিতে গিয়ে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারিকে ফের জিজ্ঞাসাবাদ করল পুলিশ। এই নিয়ে গত ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার পুলিশের মুখোমুখি হলেন আসানসোলের বিজেপি নেত্রী।  গত ১৪ ডিসেম্বর, আসানসোলে কম্বল বিলি অনুষ্ঠানে হুড়োহুড়ির মধ্যে প্রাণ যায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী-সহ তিনজনের। ২৭ নম্বর ওয়ার্ডের ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন, স্থানীয় বিজেপি কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি।  এই ঘটনার তদন্ত প্রক্রিয়াকে ঘিরে শুরু হয় টানাপোড়েন।

দু-দুবার চৈতালির বাড়ি গিয়েও জিজ্ঞাসাবাদের জন্য গিয়েও, ফিরতে হয় পুলিশকে। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট থেকে ৩ সপ্তাহের জন্য রক্ষাকবচ পান। আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী। একই সঙ্গে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন,  মৃত্যুর ঘটনায় তদন্ত বন্ধ করা যাবে না। তদন্তে সহযোগিতা করে যেতে হবে চৈতালি তিওয়ারিকে। শনি ও সোমবার ২ ঘণ্টা করে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ।  এই প্রেক্ষাপটেই শনিবারের পরে সোমবারও আসানসোলের প্রাক্তন মেয়র ও বর্তমানে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে যায় পুলিশ।জিতেন্দ্র-জায়া চৈতালিকে প্রায় ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

এদিকে, চৈতালি তিওয়ারিকে পুলিশি জিজ্ঞাসাবাদের পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে বলে অভিযোগ করছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। কুলটির বিজেপি আহ্বায়ক অভিজিৎ আচার্য বলেন, “তৃণমূল পুলিশকে দলদাস বানিয়ে রেখেছে...জিতেন্দ্র বিজেপির সংগঠন মজবুত করছেন বলে পুলিশকে দিয়ে এসব করাচ্ছে।’’ আসানসোল পুরসভার মেয়র পারিষদ তথা তৃণমূল নেত্রী ইন্দ্রাণী মিশ্র বলেন, “পুলিশ তদন্ত করছে। প্রশাসনের তাদের কাজ করছে। তৃণমূলের সঙ্গে কী সম্পর্ক। বিজেপির উচিত দোষারোপ না করে তদন্তে সহযোগিতা করা।’’ শীতের কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ির মাঝে পদপিষ্ট হয়ে চলে গিয়েছে তিন-তিনটি প্রাণ। কিন্তু তার দায় কার? রাজনৈতিক চাপানউতোরের মাঝে, তারই উত্তর খুঁজছেন আসানসোলবাসী।

আরও পড়ুন: West Bengal: করোনা মোকাবিলায় সতর্কতা, ৩টি হাসপাতালকে চিহ্নিত করল স্বাস্থ্য দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget