এক্সপ্লোর

Koustav Bagchi: মমতাকে কালিমালিপ্ত করার চেষ্টা? মানহানির মামলা খারিজের দাবি করে ধাক্কা খেলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি

West Bengal BJP: কৌস্তভের দাবি, রাজ্য সরকার তাঁকে হেনস্থা করছে। কিন্তু তাতে লাভ হবে না।

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার অভিযোগ। সেই নিয়ে মানহানির মামলা দায়ের হয় বিজেপি নেতা কৌস্তভ বাগচির বিরুদ্ধে। মানহানির সেই মামলা খারিজের আর্জি জানালেও, কৌস্তভের সেই আবেদন খারিজ হয়ে গেল নগর দায়রা আদালতে। তবে কৌস্তভের দাবি, রাজ্য সরকার তাঁকে হেনস্থা করছে। কিন্তু তাতে লাভ হবে না। তিনি যে বই থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, সেই বইটি নিষিদ্ধ নয় বলেও যুক্তি দেন কৌস্তভ। (Koustav Bagchi)

বলেন, "রাজ্য সরকার আমার বিরুদ্ধে মামলা করে কিছু করতে পারবে না। প্রত্যেকটি মামলা নন মেন্টেনেবল হবে, প্রত্যেকটি মামলায় প্রমাণিত হবে যে, চাইলেই কাউকে হেনস্থা করা যায় না। কারণ যে বক্তব্য আমি রেখেছি, তা নিছকই একিট বইয়ের বক্তব্য। সেই বইটি আজ পর্যন্ত নিষিদ্ধ নয়, কোনও বিধিনিষেধও নেই।" কৌস্তভের দাবি, তিনি ব্যক্তি মমতাকে নিয়ে মন্তব্য করেছেন মাত্র। তাঁর আইনজীবীর দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলা হয়নি পোস্টে। (West Bengal BJP)

কংগ্রেসে থাকার সময় থেকেই মমতাকে আক্রমণ করে আসছেন কৌস্তভ। বিজেপি-তে যোগ দেওয়ার পরও সেই অবস্থান বজায় রয়েছে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় সেই নিয়ে। তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক ঘোষের বইকে সামনে রেখে কৌস্তভ মমতাকে বেলাগাম আক্রমণ করেছেন বলে অভিযোগ দায়ের হয়। তৃণমূলের দাবি, ওই বইয়ে মমতার ব্যক্তিগত জীবন নিয়ে বিকৃত তথ্য় রয়েছে।

কৌস্তভের বিরুদ্ধে মমতাকে বেলাগাম আক্রমণের অভিযোগ নতুন নয়। কয়েক বছর আগে, অধীররঞ্জন চৌধুরীকে মমতা আক্রমণ করলে, পাল্টা মমতাকে আক্রমণ করতে নামেন কৌস্তভ। ওই বইয়ের প্রসঙ্গ টেনে খোঁচা দেন। সেই সময় কৌস্তভের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, গ্রেফতার করা হয় তাঁকে। সেই সময় গভীর রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা নিয়ে বিতর্কও হয় ঢের। কৌস্তভের বক্তব্য ছিল, "মুখ্যমন্ত্রী আমাকে এত ভয় পাবেন ভাবিনি। রাত ৩টেয় এমন ভাবে পুলিশ এল, যেন আমি কোনও সন্ত্রাসবাদী, কোনও বিস্ফোরণ ঘটিয়েছি।"

ওই সময় জামিন পাওয়ার পর মাথা মুড়িয়ে ফেলেছিলেন কৌস্তভ। তাঁর বক্তব্য ছিল, "মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন না সরাচ্ছি, চুল বাড়াব না। ওঁর রাতের ঘুম কেড়ে নেব।" মমতাকে কালিমালিপ্ত করার অভিযোগে যে মামলা হয়েছে, তা খারিজ করার আবেদন এদিন খারিজ হয়ে গেল দায়রা আদালতে। এবারও কৌস্তভ আত্মবিশ্বাসী। রাজ্য সরকার যতই হেনস্থা করুক না কেন, তাঁর কিছু করতে পারবে না, বলে দাবি তাঁর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Shah: 'লজ্জাজনক-নজিরবিহীন', রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ; TMC-কে নিশানা
'লজ্জাজনক-নজিরবিহীন', রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ; TMC-কে নিশানা
News Live: মুখ্যমন্ত্রীর আচরণে দুঃখিত রাষ্ট্রপতি, শিলিগুড়ির অনুষ্ঠানে এসে কী বললেন দ্রৌপদী মুর্মু
মুখ্যমন্ত্রীর আচরণে দুঃখিত রাষ্ট্রপতি, শিলিগুড়ির অনুষ্ঠানে এসে কী বললেন দ্রৌপদী মুর্মু
Yuba Sathi Portal Update | যুবসাথী স্কিমে আজ থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা! স্ট্যাটাস চেকের নতুন নিয়ম
যুবসাথী স্কিমে আজ থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা! স্ট্যাটাস চেকের নতুন নিয়ম
PM Modi: 'তৃণমূল সরকার সব সীমা পার করেছে', রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ প্রধানমন্ত্রীর, কড়া বার্তা সোশাল পোস্টে
'তৃণমূল সরকার সব সীমা পার করেছে', রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ প্রধানমন্ত্রীর, কড়া বার্তা সোশাল পোস্টে

ভিডিও

ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ১: 'বেহায়া বিজেপি, দালাল নির্বাচন কমিশন,' নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Mudiali Caitra Sale | ক্যারাভ্যান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও মুদিয়ালি ক্লাবের যৌথ উদ্যোগে জমজমাট চৈত্র সেল

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Israel-Iran War: মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
Best Retirement Plan : ৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
Best Stocks To Buy : ৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
Flipkart Layoff: ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
Embed widget