এক্সপ্লোর

BJP Leader's Death : বিধানসভা ভোটের পর হুমকির অভিযোগ, কাশীপুরে বিজেপি যুব মোর্চার নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

Dead Body of Yuva Morcha Leader Found : পুলিশ সূত্রে দাবি, ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি। 

কলকাতা : কাশীপুরে (Kashipur) বিজেপি যুব মোর্চার (BJP Yuva Morcha) এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধল। কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘর থেকে অর্জুন চৌরাসিয়া নামে ২৬ বছরের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি। 

পরিবারের দাবি, ওই যুবক বিজেপি কর্মী ছিলেন। পরিবার এই ঘটনায় খুনের অভিযোগ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চিত্‍পুর থানার পুলিশ। পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর হুমকি দেওয়া হয় বিজেপি যুব মোর্চার ওই নেতাকে।

আরও পড়ুন ; মল্লারপুরে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, শাসক দলের নেতার দিকেই অভিযোগের তির

এদিকে আজ পুলিশ পরিত্যক্ত ওই ঘর থেকে যখন যুব মোর্চার নেতার দেহ বের করার চেষ্টা করেন, সেই সময় তাঁর বন্ধু-বান্ধব এবং বিজেপির অন্যান্য কর্মী-সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখান। তাঁরা দাবি জানান, যতক্ষণ না পুরোপুরি তদন্ত হচ্ছে, ততক্ষণ দেহ তোলা যাবে না। ঘটনাস্থলে আসে লালবাজার গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক উইং। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা তথা উত্তর কলকাতার সভাপতি কল্যাণ চৌবে। বিক্ষোভ সামলানোর চেষ্টা করেন পুলিশ কর্তারা।

এদিকে জানা গেছে, গতকালই বেতন পেয়ে ঘরে ফেরেন অর্জুন। পরে বাইরে বের হন। কিন্তু, গভীর রাত পর্যন্ত ফেরেননি। বার বার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি। এরপর আজ দেহ উদ্ধার হয়। এই পরিস্থিতিতে ঘটনায় সিআইডি তদন্তের দাবি উঠেছে।  

উল্লেখ্য, গতকালই বীরভূমের (Birbhum) মল্লারপুরে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের রহস্যমৃত্যু (Mystry Death) হয়। খুনের অভিযোগ তুলে দলেরই এক নেতার দিকে আঙুল তোলে মৃতের পরিবার। যদিও পুলিশের দাবি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শাসক-নেতার। মৃতের নাম কাজি নুরুল হাসান ওরফে আকাশ। তিনি ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। কিন্তু এমন ঘটনা কেন ঘটল তা কেউই বুঝতে পারেছেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget