RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
RG Kar Abhaya Clinic : অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের।

কলকাতা: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের। অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে। RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালের উল্টো দিকে চিৎপুরে এই 'অভয়া ক্লিনিক' খোলা হয়েছে। যেখান থেকে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসা পরিষেবা মিলছে।ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য দেবাশিস হালদার বলেন, এখনও বিচার মেলেনি। ন্যায়বিচার না পেলেও বিচারের আশা ছাড়লে চলবে না। অভয়া ক্লিনিকও আমাদের প্রতিবাদের একটা ভাষা', বললেন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ।
'অভয়া ক্লিনিক' কর্মসূচি চালু করে 'অভয়া ইউথ ফোরাম' ও 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট'
অভয়ার স্মরণে এদিন 'অভয়া ক্লিনিক' কর্মসূচি চালু করে 'অভয়া ইউথ ফোরাম' ও 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট'। রবিবার সকালে আর জি কর মেডিক্যালের ঠিক উল্টো দিকে, চিৎপুর ঝুপড়ি এলাকায়, বিশেষ স্বাস্থ্য পরিষেবা দেন জুনিয়র চিকিৎসকেরা।২টো বছর পেরিয়ে গেছে। প্রাপ্তির জায়গাটা সত্যিই হতাশাজনক। রোজই শুনতে পাচ্ছি, কোর্টে বিচারপতিরা ক্রুদ্ধ হচ্ছেন, হতাশা হচ্ছেন, ভর্ৎসনা করছেন। কিন্তু ফলাফল। রেজাল্ট। প্রাপ্তির জায়গাটা কিন্তু অভয়ার বিচারের ক্ষেত্রে অত্যন্ত হতাশাজনক। কিন্তু দেখুন, বিচারের আশা তো ছাড়লে চলবে না।' ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য স্নিগ্ধা হাজরা বলেন, 'বিচার আসলে যা পাওয়া উচিত ছিল আমাদের, সেটা আমরা পাওয়া। তাই এই ঘটনা যাতে মানুষের মন থেকে চলে না যায়, এই ঘটনাকে আমরা প্রত্যেকবার যাতে স্মরণ করতে পারি, তার জন্য আমাদের এই 'অভয়া ক্লিনিক'।
আর জি কর মেডিক্যালেও হল নীরবতা পালন
আর জি করে মেডিক্যালে নীরবতা পালন, স্বাস্থ্য ভবনে ২ মিনিটের নীরবতা,২০২৪ সালের ৯ অগাস্ট, ২ বছর আগে এই দিনেই আর জি কর মেডিক্যালের সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়।চিকিৎসকের খুন-ধর্ষণ ঘিরে উত্তাল হয় রাজ্য-দেশ।নিজেরই কর্মক্ষেত্রে, কর্তব্যরত অবস্থায় নৃশংসতার শিকার হন তরুণী চিকিৎসক।দুই বছর বাদে, সেই আর জি কর মেডিক্যালেও হল নীরবতা পালন।হাসপাতালের প্রাক্তনী সংসদের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শান্তনু সেনও। একইভাবে এদিন স্বাস্থ্য ভবনেও। নীরবতা পালন করেন স্বাস্থ্য মন্ত্রী-সহ দফতরের সমস্ত আধিকারিকেরা।






















