এক্সপ্লোর

Sajal Ghosh: 'ইটের বদলে পাটকেল না মারতে পারলে হবে না', পাল্টা মারের 'দাওয়াই' সজলের; তৃণমূল বলল, 'অজুহাত তৈরি'

WB Assembly Election: এই পরিপ্রেক্ষিতে এবার ২০২৬-এর ভোটের আগে পাল্টা মারের দাওয়াই দিলেন বিজেপি নেতা সজল ঘোষ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিজেপি নেতা সজল ঘোষের মতে, রাজনৈতিক লড়াইয়ে মারের বদলে মার প্রয়োজন।
  • তিনি বরানগরে তৃণমূলের বিরুদ্ধে পার্টি অফিস দখল ও ভাঙচুরের অভিযোগ করেন।
  • তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী মনে করেন, বিজেপি বাংলায় হারার অজুহাত তৈরি করছে।
  • অরূপ চক্রবর্তী বলেন, বাংলার মানুষ নির্বাচনে বুলেটের জবাব ব্যালটে দেবে।

কলকাতা : দিন দিন চড়ছে রাজ্য রাজনীতির পারদ। এখন থেকেই সুর চড়াচ্ছেন রাজনৈতিক নেতারা। শাসক থেকে বিরোধী, উভয়পক্ষই একে অপরকে নিশানা করছে। এই পরিপ্রেক্ষিতে এবার ২০২৬-এর ভোটের আগে পাল্টা মারের দাওয়াই দিলেন বিজেপি নেতা সজল ঘোষ।

এদিন বিজেপি নেতা সজল বলেন, "মারপিট না করলে, ইটের বদলে পাটকেল না মারতে পারলে হবে না। এটা ফ্যাক্ট। মারের বদলে যদি আপনি না মারতে পারেন...শুনুন...যেখানে আপনি মারের বদলে মারবেন...খারাপভাবে নেবেন না, এটাই সত্যি। যেখানে আপনি মারের বদলে মারবেন সেখানে তুলনামূলকভাবে...প্রশাসনও খানিকটা নিরপেক্ষতা বজায় রাখবে। কারণ, দিনের শেষে থানাকে দেখাতে হয় আমার এরিয়া শান্ত। সেটা শ্মশানের শান্তি হলেও ওদের অসুবিধা নেই। বরানগরে আমরা পারিনি ঠিকঠাক মারতে,  যেভাবে তারা ভোট দখল করেছিল, আমাদের পার্টি অফিস দখল করেছে, পার্টি অফিস ভেঙেছে...ক্যাম্প ভেঙেছে...আমরা সেটা পারিনি। এবার যে অবস্থা আছে...মানে আমার জন্য ওখানে বিজেপি জিতবে না। বিজেপির জন্য জিতবে না। যাকে প্রার্থী দিয়েছে, তিনি যদি প্রার্থী থাকেন, বিজেপির প্রার্থী না ঘোষণা করে বিজয় মিছিল করা উচিত।" 

পাল্টা জবাব দিয়েছে শাসক দল। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "দাওয়াইয়ের ইতিহাস তো বাংলায় নতুন কিছু নয়। এর আগে বৃন্দা কারাত দমদম দাওয়াইয়ের নিদান দিয়েছিলেন নন্দীগ্রাম পর্বে...সিপিএম আজ ইতিহাস। রাজ্য থেকেই মুছে গেছে। শুভেন্দু অধিকারী, সজল ঘোষদের দল ক্ষমতায় আসেনি, তাতেই দাওয়াই দেওয়ার হুমকি দিচ্ছেন। ওঁর আর এক নেতা, গত বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে যখন বুক লক্ষ্য করে বুলেট চালানো হয়েছিল, তখনও হুমকি দিয়েছিলেন, সিআরপিএফকে বলব গুলি যেন একটাও মিস না হয়। বুক লক্ষ্য করে যেন যায়। বাংলার মানুষ তার জবাব রাজনৈতিকভাবে দিয়েছিল। আসলে সজল ঘোষ, শুভেন্দু অধিকারীদের সঙ্গে বুথে বসার এজেন্ট নেই। ওঁরা নিজেরাই স্বীকার করেছেন, ৩৫ হাজার বুথে বসার ওঁরা এজেন্ট খুঁজে পাচ্ছেন না। তারজন্য সিরিআরপিএফ, যৌথবাহিনী, কেন্দ্রীয়বাহিনীকে দিয়ে গুলি চালিয়ে ভোট দখল করতে হবে। হয় এসআইআর করে ভোট চুরি করতে হবে, নয়তো গুন্ডামি করে ভোট লুঠ করতে হবে। বাংলার মানুষ রাজনৈতিক সচেতন। বাংলার মানুষ চিরকাল বুলেটের জবাব ব্যালটে দিয়েছে। নির্বাচনেও সেটা দেবে। বুঝতে পেরেছেন বলেই এখন থেকে হারার অজুহাত তৈরি রাখছেন। সজল ঘোষরা যদি এইসব না করে মানুষের পাশে থাকতেন, যদি সত্যি সত্যি মানুষের কথা শুনতেন, তাহলে আজ এরকম বড় বড় ডায়ালগবাজি করতে হত না। মানুষই আপনাদের আশীর্বাদ করত। ১৮ থেকে ১২-তে নেমেছেন লোকসভায়, ৭৭ থেকে ২৭ হবেন কি না, বিরোধী দল হতে পারবেন কি না সেটা আগে নজর রাখুন। পরে এইসব গরম গরম ডায়ালগ দেবেন।"

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget