এক্সপ্লোর

Saumitra Khan : ‘অযোগ্যদের মাথায় রেখে রাজনীতি করা কঠিন’ এবার সুকান্তকে ধারাল আক্রমণ সৌমিত্রর

Saumitra Khan On BJP : সৌমিত্র লেখেন, ‘শুভেন্দু, দিলীপ ছাড়া নতুন কোর কমিটির প্রত্যেকেই অযোগ্য, বারবার কমিটি বদল করলে দলের ক্ষতি হয়’।

কলকাতা : একদিকে যখন তৃণমূল দলে আদি নব্যদের অবস্থান নিয়ে বিস্ফোরক দাবি করছেন সাংসদ সৌগত রায় ( Saugata Roy ) , ঠিক সেদিনই বিজেপিতেও (BJP ) আদি-নব্য সংঘাত ! এবার বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ( Sukanta Majumdar )  সরাসরি নিশানা করলেন সৌমিত্র খাঁ ( Saumitra Khan ) । 
তিনি এক ফেসবুক পোস্টে ( Facebook Post ) মন্তব্য করেন, ‘অযোগ্যদের মাথায় রেখে রাজনীতি করা কঠিন। যে দুজন নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা ২০১৯-এর আগে রাজনীতি করেছেন বলে জানা নেই’ । 

‘শুভেন্দু, দিলীপ ছাড়া নতুন কোর কমিটির প্রত্যেকেই অযোগ্য' 
এই মন্তব্য থেকেই পরিষ্কার ঠিক কার দিকে আঙুল তুলেছেন তিনি ! ‘অযোগ্যদের মাথায় রেখে তাঁদের নেতা বানানোর জন্য বিজেপিতে আসিনি', বেসুরো মন্তব্য সৌমিত্রর।  তিনি অবশ্য ইতিবাচক কথাই বলেছেন, শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )  ও দিলীপ ঘোষ ( Dilip Ghosh )  সম্পর্কে।  সৌমিত্র লেখেন, ‘শুভেন্দু, দিলীপ ছাড়া নতুন কোর কমিটির প্রত্যেকেই অযোগ্য, বারবার কমিটি বদল করলে দলের ক্ষতি হয়’। ফেসবুকে পোস্ট করে বিস্ফোরক বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। 

সৌমিত্র পোস্টে লেখেন, ' ভারতবর্ষের যশস্বী, সন্মানীয়, আদরনীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ও অমিত শাহ জীর আর্শীবাদ মাথায় নিয়ে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি, এই বিষয়ে কোন অবকাশ নেই। এর আগেও আমার উপর অনেক আঘাত এসেছে, শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাব। "যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল" এটা আমি সর্বদা বলবই।' 



এর আগেও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আসেন সৌমিত্র। ২০২১ এ দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন বিজেপির ঘরোয়া কোন্দল সৌমিত্রর সৌজন্যে প্রকাশ্যে আসে। দিলীপ ঘোষকে খোঁচা দিয়ে সৌমিত্র খাঁ তখন বলেছিলেন, ' আমাদের দলের সভাপতি অর্ধেকটা বোঝেন, অর্ধেকটা বোঝেন না।'  পাল্টা সুর চড়িয়েছিলেন দিলীপ ঘোষও। ২০২১ একবার যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিলেও, রাতে তা প্রত্যাহার করে নিয়েছিলেন সৌমিত্র খাঁ। সেই সময়ই সৌমিত্র খান তোপ দাগেন শুভেন্দুর বিরুদ্ধেও । তিনি বলেন, ' আমি কখনও ঘরের লোকের জন্য কিছু চাইনি। বাবা-ভাইয়ের জন্য চাইনি... পয়সা করতে আসিনি...'। তবে এখন শুভেন্দু-দিলীপের বদলে সৌমিত্রর ক্ষোভ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget