এক্সপ্লোর

Shantanu on Abhishek : 'পুলিশ নিয়ে ফোর্স দেখাতে এলে ঠাকুরবাড়িতে পুজো দিতে দেব না', অভিষেকের উদ্দেশে হুঁশিয়ারি শান্তনুর; পাল্টা তৃণমূলের

Abhishek Banerjee: আগেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ঠাকুরনগরের মতুয়াবাড়ি যাওয়া ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। ২০২৩ সালের ১১ জুন ।

ঠাকুরনগর : আগামী ৯ জানুয়ারি ঠাকুরনগরের মতুয়াবাড়িতে যাবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যাওয়ার আগেই বাগযুদ্ধ চরমে উঠল। 'পুলিশ নিয়ে ফোর্স দেখাতে এলে ওঁকে ঠাকুরবাড়িতে পুজো দিতে দেব না।' এমনই হুঁশিয়ারি দিয়েছেন শান্তনু ঠাকুর। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

কী বলেছেন শান্তনু ঠাকুর ?

শান্তনু বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে যেভাবে আসেন, ঠাকুরবাড়িতে ফোর্স দেখাতে আসেন পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদি এসে থাকেন ওঁকে পুজো দিতে দেব না আমরা। পরিষ্কার কথা। কোনওভাবে ওঁকে পুজো দিতে দেব না এইভাবে যদি আসে। ধিক্কার মিছিল চলবে। হাজার হাজার মতুয়া জমায়েত হবে। ওঁর পিসি আগে ক্ষমা চাক, তারপরে পুজো দিতে আসবেন।"

পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, "এই শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়কে ঠকিয়েছেন। তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। মিথ্যার পর মিথ্যা বলে তাঁদের কাছে ভোট নিয়ে তাঁদের আজ ভোটার লিস্ট নাম নেই। মুখ দেখানোর জায়গা নেই। আর এখন অন্যদের হুমকি দিচ্ছেন। এই ঠাকুরবাড়ি জনসাধারণের। উনি কে আটকানোর ? যে ইচ্ছা যেতে পারে। আর সেটাই তো হওয়া উচিত। এইসব দস্যিপনা, ভয় দেখানো, হুমকি-ধমকি, মেরে দেব-আটকে দেব এসব কী ভাষা ! পশ্চিমবঙ্গে সকলের সমান অধিকারে সকলে চলছে। যদি আটকানোর ক্ষমতা থাকে আটকাবেন, আমরাও দেখে নেব কী করে আটকান। শান্তিপূর্ণভাবে পুজো দিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শান্তনু ঠাকুর বেশি উস্কালে ২০২৬-এর  নির্বাচনে শোচনীয় পরজয়ের পরে ওঁকে দেশ ছেড়ে পালাতে হবে। অস্ট্রেলিয়া গিয়েছিলেন, ভাল ছিলেন, আবার অস্ট্রেলিয়ায় ফেরত যেতে হবে এই শান্তনু ঠাকুরকে।" আগেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ঠাকুরনগরের মতুয়াবাড়ি যাওয়া ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। ২০২৩ সালের ১১ জুন । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার মাঝে দফায় দফায় তেতে ওঠে মতুয়াবাড়ি চত্বর। বিক্ষোভ ও হাতাহাতিতে জড়ান তৃণমূল ও বিজেপি সমর্থকরা। গন্ডগোলের জেরে মূল মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিলেন শান্তনু ঠাকুর। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে পাশের গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

প্রসঙ্গত, দিনকয়েক আগে ঠাকুরনগরের মতুয়াবাড়িতে অশান্তির ঘটনায় এক ব্য়ক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম বরুণ বিশ্বাস। মমতা ঠাকুরের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। ঠাকুরবাড়িতে মমতা ঠাকুরের অনুগামী ও শান্তনু ঠাকুর অনুগামীদের মধ্যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনায় বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ সহ একাধিক শান্তনু ঠাকুরের অনুগামীদের নামে অভিযোগ দায়ের করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। গাইঘাটা থানায় দায়ের হয় অভিযোগ। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget