এক্সপ্লোর

Mamata Banerjee: শাসন ক্ষমতার ভরকেন্দ্র নবান্নই? CID-তে রদবদলের পর সুকান্তর নিশানায় মুখ্যমন্ত্রী

Sukanta Attacks Mamata : CID-তে রদবদলের পর মুখ্যমন্ত্রী কি ফের একবার বুঝিয়ে দিলেন, দল হোক বা সরকার, শাসন ক্ষমতার ভরকেন্দ্র নবান্নই? 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও বিজেন্দ্র সিংহ, কলকাতা : তিনিই একমেবাদ্বিতীয়ম। দল এবং সরকারে তাঁরই 'নিরঙ্কুশ নিয়ন্ত্রণ'। বুধবার, CID-তে রদবদলের পর মুখ্যমন্ত্রী কি ফের একবার বুঝিয়ে দিলেন, দল হোক বা সরকার, শাসন ক্ষমতার ভরকেন্দ্র নবান্নই? 
 
বিজেপি নেতা রাহুল সিন্হা বলেন,  'আগে তো দল ও সরকার কোথাও কোনও বিরোধ ছিল না। কারণ সবটাই মমতা ব্যানার্জি চালাত। সমস্যা হয়ে গেল অভিষেক এসে। দলে এসে গাঁয়ে মানে না আপনি মোড়ল। ওর কোনও গুরুত্ব নেই। পিসি ওকে গুরুত্ব দেয় না। অযাচিত মন্তব্য করছিল। শেষকথা মমতাই। ' 

সম্প্রতি, কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বুঝিয়ে দিয়েছিলেন দলের সম্পূর্ণ রাশ এখনও তাঁরই হাতে রয়েছে। দলের শৃঙ্খলারক্ষায় তিনটি স্তরে যে কমিটি তৈরি করে দিয়েছিলেন, তাতেও তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিতদের রমরমা। এই প্রেক্ষাপটেই সোমবার ফের দলীয় বিধায়কদের পরিষ্কারভাবে বুঝিয়ে দেন,কে কী বলছেন, তা জানার দরকার নেই। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই। তিনিই দলের চেয়ারপার্সন। শেষ কথা বলবেন।আর এর ২ দিনের মাথায় প্রশাসনেও বড়সড় রদবদল করলেন তিনি। ঠিক যা বলেছিলেন মাত্র ২ সপ্তাহ আছে। 

 মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন,'নিচু তলার কিছু অফিসার, কিছু কর্মী যাঁরা এই সরকারকে ভালবাসে না। এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো...পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। পাঁচ টাকা খেলে ৫০০ টাকা বলে দেয় চোর।পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে ১০ বার ভাবে। জনগণের টাকা খাওয়া কি উচিত? তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। চুরি হলে তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস। আর চুরি করবে CISF টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে আমি এটা বরদাস্ত করব না। যদি কোনও রাজনৈতিক দলের লোকও খায় তার কলার চেপে ধরো।' 

বুধবার এই রদবদলের পর এক্স হ্যান্ডেলে আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সম্প্রতি, এটি ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে যে পশ্চিমবঙ্গের শাসক দল,তৃণমূলের অন্দরে ক্ষমতার কেন্দ্রবিন্দুর পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কয়েকটি সিদ্ধান্তে তা বোঝা যাচ্ছে। প্রিন্স অফ ক্যামাকস্ট্রিটের প্রভাবে পুলিশ বাহিনী এতদিন বিরোধীদের কণ্ঠ রোধ করত। প্রিন্সের ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকের বদলি এটা বুঝিয়ে দিল মুখ্যমন্ত্রী এখন গোটাটাই একা হাতে নিয়ন্ত্রণ করবেন।প্রশাসন ও দল দুটোই। এরপরও বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্তর্দ্বন্দ্ব আর কতটা প্রতীয়মান হবে? একই সুরে সমালোচনায় সরব হয়েছে সিপিএম ও কংগ্রেস। 

 সম্প্রতি, দলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। প্রশাসনের একাংশের বিরুদ্ধেও দলের অন্দর থেকে সমালোচনার সুর শোনা যাচ্ছে। এই প্রেক্ষাপটে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আর কোনও রিস্ক না নিয়ে নিজের হাতেই দল ও প্রশাসনের লাগাম ধরতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। 

আরও পড়ুন, দলেরই একাংশের সমালোচনায় সৌগত রায় ! 'দায়বদ্ধতা না থাকার জন্যই..'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget