এক্সপ্লোর

Suvendu Adhikari: প্রধানমন্ত্রী মৎস্য যোজনার টাকা আটকে রাখার জন্য কেন্দ্রকে চিঠি দেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

BJP Leader : এ নিয়ে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী পার্শ্বোত্তম রূপালাকে চিঠিও দিতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা

শিবাশিস মৌলিক, সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : রাজ্য সরকারের বিরুদ্ধে ফের কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ শুভেন্দু অধিকারীর। এবার, প্রধানমন্ত্রী মৎস্য যোজনার নাম বদল করে বঙ্গ মৎস্য যোজনা করা হয়েছে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীকে চিঠি দিয়ে প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার আবেদন জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

একদিকে যখন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে প্রায় প্রতিদিনই মোদি সরকারকে তোপ দাগছে তৃণমূল, মুখ খুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময় আরেকটি কেন্দ্রীয় প্রকল্প, প্রধানমন্ত্রী মৎস্য যোজনার টাকা আটকে রাখার জন্য কেন্দ্রকে চিঠি দেওয়ার কথা বললেন শুভেন্দু অধিকারী।

ফের উঠল একই অভিযোগ ! কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল ! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "লেটেস্ট যে সার্কুলার নামিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ফিশারম্যানদের নিয়ে...লেটেস্ট তৃণমূল সরকারের সার্কুলার প্রধানমন্ত্রী মৎস্য যোজনার নাম বদল করে বঙ্গ মৎস্য যোজনা করেছে। আগামীকালই চিঠি লিখব পার্শ্বোত্তম রূপালাজিকে।"

প্রধানমন্ত্রী আবাস যোজনা বনাম বাংলার আবাস যোজনা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বনাম বাংলা গ্রাম সড়ক যোজনা।স্বচ্ছভারত প্রকল্প বনাম মিশন নির্মল বাংলা-সহ একাধিক প্রকল্পের পর, এবার প্রধানমন্ত্রী মৎস্য যোজনা নিয়েও শুরু হল কেন্দ্র ও রাজ্যের সংঘাত। এ নিয়ে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী পার্শ্বোত্তম রূপালাকে চিঠিও দিতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল নিয়ে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনের সাক্ষী থেকেছিল রাজ্যবাসী। এমনকি এ নিয়ে সরব হয়েছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিয়েছে বাংলার সরকার, যা আইনত অন্যায়।

রবিবার রাজ্য বিজেপির কার্যকারিণী বৈঠকে সেই প্রসঙ্গও তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "গিরিরাজ সিংজির জন্য একটা হাততালি হোক। গিরিরাজ সিংজি দেখিয়েছেন চুরি কী করে আটকাতে হয়। নামবদল কী করে রুখতে হয়। আমি চাইব, এটা অন্য দফতরগুলিও করে দেখাক। সুনীলজি-কে এবিষয়ে উদ্যোগ নিতে হবে। আমরা সবাই থাকব, আমি সুকান্তবাবু থাকব।"

কেন্দ্রের মৎস্য প্রকল্পের নাম বদল ? কেন্দ্রীয় মন্ত্রীকে অর্থ আটকাতে চিঠি দেওয়ার ঘোষণা বিরোধী দলনেতার। পাল্টা আক্রমণে তৃণমূল। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা ধারাবাহিকভাবে যে যে কাজগুলি করে আসছেন এবং যেভাবে কথাবার্তা বলছেন তাতে আমার মনে হচ্ছে, এটা গ্রীষ্মকালীন সার্কাস এবং সেখানে জোকারি দেখিয়ে মানুষের মনোরঞ্জনের ব্যবস্থা করা দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের নাম বলতে পারি যেগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে পরিবর্তন করেছেন।"

সম্প্রতি একাধিকবার, কেন্দ্রের বিরুদ্ধে প্রকল্পের টাকা না দেওয়ার অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে কলকাতায় ২ দিনের ধর্নায়ও বসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। একই অভিযোগে চলতি মাসের শুরুতে ৩২ ঘণ্টার ধর্নায় বসেছিল মহিলা তৃণমূল কংগ্রেস। এবার, ২২ ও ২৩ মে শিলিগুড়িতেও ৩২ ঘণ্টার ধর্নায় বসতে চলেছে মহিলা তৃণমূল।

পঞ্চায়েত নির্বাচনের আগে যখন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছে তৃণমূল, তখন ফের কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ তুলে পাল্টা আক্রমণে নামল বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget