এক্সপ্লোর

Suvendu Adhikari : 'একা ভাইপো ফুটেজ খাবে কেন, তাই পিসিও উল্টো দিকে বসে গেছেন !' খোঁচা শুভেন্দুর

Kolkata Rally : কার্যত প্রথম সারির প্রায় প্রতিটি রাজনৈতিক দলই আজ কলকাতার রাস্তায়

কলকাতা : মহানগরে মহাটক্কর। কার্যত প্রথম সারির প্রায় প্রতিটি রাজনৈতিক দলই আজ কলকাতার রাস্তায়। একদিকে যখন শহিদ মিনার চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের সভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), অন্যদিকে রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাল্টা শ্যামবাজারে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের দুর্নীতির অভিযোগে অবস্থানে বিজেপি। ঠিক এই প্রেক্ষাপটে মমতা-অভিষেকের ভিন্ন মঞ্চ নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 'একা ভাইপো ফুটেজ খাবে কেন ? তাই পিসিও উল্টো দিকে বসে গেছেন', বলে মন্তব্য করেন শুভেন্দু। 

মহানগরে শক্তিপরীক্ষা-

পঞ্চায়েত ভোট কবে ? দিনঘোষণার আগেই পথে নেমে পড়েছে শাসক-বিরোধীরা। চলছে শক্তিপরীক্ষা। আজ রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় বসেছেন তৃণমূলনেত্রী। এর পাল্টা শ্যামবাজারে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের দুর্নীতির অভিযোগে অবস্থান করছে বিজেপি। অন্যদিকে, গতকাল কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে ছাড়পত্র দেওয়ার পর  শহিদ মিনার চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইভাবে কেন্দ্রের বঞ্চনা, রাজ্যের দুর্নীতির অভিযোগে রাস্তায় সিপিএম। বিমান বসুর নেতৃত্বে রামলীলা পার্ক থেকে মিছিল। মৌলালিতে মেশে কংগ্রেসের মিছিলও।

বুধবারের তপ্ত দুপুরের আঁচ যেন মহানগরের রাজনীতিতে। কমবেশি প্রতিটি রাজনৈতিক দলের নেতাই একের অপরকে বিঁধলেন। প্রত্যাশা মতোই শুভেন্দুর নিশানায় আগাগোড়া ছিলেন মমতা-অভিষেক। বিরোধী দলনেতা বলেন, "আমাদের রাজ্যের কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রেড রোডে ধর্না দিচ্ছেন। সেখানে এয়ারকুলারের ব্যবস্থা আছে। ঠান্ডা জলের ব্যবস্থা আছে। দুধ এবং চিনি ছাড়া ভাল লিকার চা, কফি ইত্যাদি সমস্ত ব্যবস্থা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বেশি ভালবাসেন নিজেকে। তাঁর অত্যন্ত আদরের প্রিয় ভাইপো কয়েকশো মিটার দূরে শহিদ মিনারে আস্ফালনের ডাক দিয়েছিলেন। তাই একা ভাইপো ফুটেজ খাবে কেন, তাই পিসিও উল্টো দিকে বসে গেছেন। পিসি তাঁর ধর্না কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনও রাজ্যের মন্ত্রী বা কেন্দ্রের মন্ত্রী, যাঁরা মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন সংবিধানকে সামনে রেখে, তাঁরা এভাবে ধর্না দিতে পারেন না। কিন্তু, আমাদের মুখ্যমন্ত্রী কোনও কিছু মানেন না। তিনি সবসময় একটা জিনিসই মানেন, এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং।" 

আরও পড়ুন ; মোদি-মন্তব্যে রাহুল শাস্তি পেলে, দিদি ও দিদিইইই মন্তব্যে প্রধানমন্ত্রীর পদ যাবে না কেন, প্রশ্ন অভিষেকের

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Heavy Rainfall: ৬ তারিখ পর্যন্ত ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, ৭ থেকে দুর্যোগ উত্তরবঙ্গে, কোন কোন জেলা ভাসবে বললেন আবহাওয়াবিদ
৬ তারিখ পর্যন্ত ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, ৭ থেকে দুর্যোগ উত্তরবঙ্গে, কোন কোন জেলা ভাসবে বললেন আবহাওয়াবিদ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Kunal Ghosh On Chandrima:
"যখন ওঁর কাছে দফতরের সারি ছিল, সেদিন এই দুঃখের কথাটা বলেননি কেন?", চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণাল ঘোষের

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget