এক্সপ্লোর

Suvendu Adhikari: ২৬-এ ভবানীপুরে হারাব, গোল্লা নিয়ে বাড়ি যাবেন মমতা, চ্যালেঞ্জ শুভেন্দুর

Suvendu On West Bengal Election 2026: মুর্শিদাবাদের বড়ঞায় 'পরিবর্তন সংকল্প সভা' করে ২০২৬-এর ভোটে তৃণমূলকে শূন্য করার ডাক দিলেন শুভেন্দু

রাজীব চৌধুরী, উজ্জ্বল মুখোপাধ্যায়, রঞ্জিত হালদার, কলকাতা: ছাব্বিশে শূন্য় করব। গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ২০২৬-এ বিজেপি আর বিরোধীদল থাকবে না। গতবার ৭৭ টা পেয়েছিল বা ২৭ টাও পাবে না। 

আরও পড়ুন, 'আমি আর SIR-এর কাজ করতে পারছি না', গুজরাতে BLO-র মৃত্যুতে সুর চড়াল তৃণমূল

মুর্শিদাবাদের বড়ঞায় 'পরিবর্তন সংকল্প সভা' করে ২০২৬-এর ভোটে তৃণমূলকে শূন্য করার ডাক শুভেন্দুর

বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে ২০১১-য় রাজ্যে পরিবর্তন এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তাঁর সঙ্গেই ছিলেন শুভেন্দু অধিকারী। তবে সেসব এখন অতীত!এবার সেই শুভেন্দু অধিকারীই মুর্শিদাবাদের বড়ঞায় 'পরিবর্তন সংকল্প সভা' করে ২০২৬-এর ভোটে তৃণমূলকে শূন্য করার ডাক দিলেন। পশ্চিমবঙ্গে ভোট মানেই আলোচনার কেন্দ্রে - ভবানীপুর কেন্দ্র। কারণ, সেখানকার বিধায়ক খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

'২৬-এ ভবানীপুরে হারাব, গোল্লা নিয়ে বাড়ি যাবেন মমতা'
 
এদিন ফের ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা।শুভেন্দু  বলেন, একদম ভয় পাবেন না। আমি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা আছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারিয়েছি। ২৬-এ ভবানীপুরে হারাব। এই জেলাতে তৃণমূল কংগ্রেস রাজনীতিকে ব্য়বসায় পরিণত করেছে। এই জেলাতে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপণ করেছে। পাল্টা শুভেন্দু অধিকারীকেই ভবানীপুরে এক লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল।

'২০২৬-এ বিজেপি আর বিরোধীদল থাকবে না। গতবার ৭৭ টা পেয়েছিল বা ২৭ টাও পাবে না'

তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, 'শুভেন্দু অধিকারী কে চ্যালেঞ্জ করছি ক্ষমতা থাকলে ভবানীপুরে দাঁড়ান। এক লাখ ভোটে হারাব। এলেবেলে তেলে কে দাঁড় করিয়ে দিয়ে নিজে কেটে পড়বেন না। ক্ষমতা থাকলে দাঁড়ান বুঝে নেব।'এদিন একগুচ্ছ প্রতিশ্রুতিও শোনা গেছে বিরোধী দলনেতার মুখে। শুভেন্দু  বলেন, বিজেপিকে প্রতিষ্ঠিত করব। লড়াই আরও তীব্র হবে। প্রতিরোধ গড়ে তুলবো। প্রত্যকে শিক্ষিত যুবকদের চাকরি দেবো, পরিযায়ীদের বাড়ি ফেরাব। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য  সুজন চক্রবর্তী বলেন, তৃণমূল-বিজেপি পাশা খেলছে। তৃণমূলও প্রতিশ্রুতি দিয়েছিল, এখন কী হচ্ছে? শুভেন্দুরা কি ত্রিপুরায় চাকরি দিয়েছে? বরং অসমে এনআরসি-তে অনেকের নাম বাদ দিয়েছে।পশ্চিমবঙ্গে ভোট মানেই বিরোধীদের মুখে পরিবর্তনের কথা...২০২৬-এ কী হবে? অপেক্ষা আর কয়েক মাসের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget