এক্সপ্লোর

Suvendu Adhikari: সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের দাবি, শুভেন্দু বললেন, 'প্রধানমন্ত্রী কাউকে ছাড়বেন না'

Mamata Banerjee: রবিবার কাঁথির সভা থেকে কার্যত এই সুরেই হুঙ্কার ছাড়লেন শুভেন্দু।

কলকাতা: দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রীর। সেই আবহেই এবার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তদন্তের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, "শিক্ষা দফতর জেলে, খাদ্য দফতর জেলে, স্বাস্থ্যও যাবে জেলে। মন্ত্রিসভায় নিয়োগ করেন মুখ্যমন্ত্রী। তাহলে তাঁর বিরুদ্ধে তদন্ত হবে না কেন?"

কাঁথির সভা থেকে মমতার উদ্দেশে হুঙ্কার শুভেন্দুর

রবিবার কাঁথির সভা থেকে কার্যত এই সুরেই হুঙ্কার ছাড়লেন শুভেন্দু। তাঁকে বলতে শোনা গেল, "ভাই-ভাইপো কাউকে ছাড়বেন না প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই সপরিবারে নিমন্ত্রণ পৌঁছে গিয়েছে। পার্থ-বালু জেলে গিয়েছে। এবার আসল চোরও জেলে যাবে। আমরা সবাই অপেক্ষা করে আছি। শিক্ষা দফতর জেলে, খাদ্য দফতর জেলে, স্বাস্থ্যও যাবে জেলে। একটি টাকাও ছাড় দেবেন না নরেন্দ্র মোদি।"

শুভেন্দু আরও বলেন, "মোদিজি বলেছেন, ভাই-ভাতিজাবাদ খতম করবেন, উৎখাত করবেন। এই ভাতিজা কে? কেউ আদর করে কয়লা বলে। কেউ আবার বলে তোলাবাজ। এই আলালের দুলাল। আপনারা অপেক্ষা করে থাকুন। সময় কড়া নাড়ছে দরজায়। আসল চোর, চোরেদের রানি...মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কী পরিণতি হয় দেখতে থাকুন। আপনার দিন হাতেগোনা।"

আরও পড়ুন: Sovandeb Chattopadhyay: ‘জ্যোতিপ্রিয়ের পাশেই আছি’, বললেন শোভনদেব, মমতার জন্যই কি অবস্থান বদল?

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে 'এবার ৪০০ পার' ধ্বনিও তোলেন শুভেন্দু। তিনি বলেন, "মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আগলি বার ৪০০ পার। উল্টো দিকে তিনটি মন্ত্র নিয়ে এক হয়েছে ওরা। কী মন্ত্র? বংশবাদ, পরিবারবাদ, দুর্নীতি, তুষ্টিকরণের রাজনীতি। এরা কারা, ফোর জি। ফোরজি হল কংগ্রেস, জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী, রাজীব গাঁধী, রাহুল গাঁধী। থ্রি জি হল শেখ আবদুল্লা, ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা। আর এক থ্রিজি হল, করুণানিধি, স্ট্যালিন, তার ছেলে আর এক গুণধর উদয়নিধি স্ট্যালিন।"

লোকসভায় ৪০০ পার করবে বিজেপি, দাবি শুভেন্দুর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গান করে শুভেন্দু বলেন, "মোদিজি ধর্ম-ভাষা দেখে উন্নয়নের কাজ করেন না। উজ্জ্বলা যোজনা বলুন, আবাস যোজনা বলুন, কিষাণ সম্মান নিধি বলুন, বিশ্বকর্মা যোজনা বলুন...গতকালই আরও পাঁচ বছরের জন্য বিনামূল্যে আনাজ ও রেশন দেওয়ার ঘোষণা করেছেন।" আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ৪০০ আসনের লক্ষ্যমাত্রা পার করবে বলেও এদিন দাবি করেন শুভেন্দু। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget