এক্সপ্লোর

Suvendu Adhikari: প্রোমোটারের সঙ্গে রফা ? 'আরও এক স্কোয়ার ফুট কাউন্সিলরকে চিনে রাখুন'; চাঞ্চল্যকর পোস্ট শুভেন্দুর

BJP News: জবাব দিতে অবশ্য ছাড়েননি শুভেন্দু। তিনি পাল্টা হুঙ্কার দিয়ে বলেছেন, 'প্রয়োজন হলে মামলা করুন, কালীঘাটের কাকুর মতো ভয়েস টেস্ট হবে, বাড়িতে ইডি যাবে।'

কলকাতা : কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ । "কলকাতা পুরসভার আরও এক 'স্কোয়ার ফুট' কাউন্সিলরকে চিনে রাখুন। প্রোমোটারের সঙ্গে রফা করছেন ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার।" ভিডিও পোস্ট করে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর। তাঁর পাল্টা দাবি, 'কোনও নোংরামো জিনিস পছন্দ করি না, শুভেন্দুবাবু যেন আমার সামনে এসে বলেন।' জবাব দিতে অবশ্য ছাড়েননি শুভেন্দু। তিনি পাল্টা হুঙ্কার দিয়ে বলেছেন, 'প্রয়োজন হলে মামলা করুন, কালীঘাটের কাকুর মতো ভয়েস টেস্ট হবে, বাড়িতে ইডি যাবে।'

 

বিরোধী দলনেতার তোলা অভিযোগের প্রেক্ষিতে ছন্দা সরকারের বক্তব্য, "শুভেন্দু অধিকারী তো অনেক কিছুই বলেছেন। অনুব্রত মণ্ডল থেকে অনেককেই অনেক কিছু বলেছেন। তার প্রমাণ করতে পেরেছেন কিছু ? সুতরাং, ওদের নোংরামোটা ওদের কাছেই রাখতে দিন। আমি অন্তত কোনও দিন কোনও নোংরামো জিনিস পছন্দ করি না।  করিও না।  শুভেন্দুবাবু যেন আমার সামনে এসে বলতে পারেন, তাহলে আমি ওখানে কীভাবে পায়ের জুতো খুলে মারতে হয় ...আমিও জানি। আমার সঙ্গে শুভেন্দুবাবুর কোনও দিন দেখা হয়নি। যখন তৃণমূলে ছিলেন...তৃণমূলে থেকে তো অনেক কামিয়ে গেছেন। এখানে বিজেপির কয়েকটা চামচা আছে। সেই চামচাগুলো বলে দিয়েছেন নাকি ওঁকে। সেই চামচাটার নাম বলতে বলুন। আমি সেই চামচাকে চাবকে ঠিক করে দেব।"

পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতাও। তিনি বলেন, "৮০ টাকা করে বর্গফুট...অভিযোগ কী আনব ? প্রমাণ দিয়েছি তো । সামনেই তো বলছি। সামনে আবার যেতে হবে কেন ? ওঁর বাড়িতে যাব নাকি ? ওঁর বাড়িতে পুলিশ যাবে, ইডি যাবে। আমি যেতে যাব কেন ? ওই ছবিটা ওঁর নয়...উনি বলেননি। মামলা করুন না...আমি বলব ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে। ওঁর গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পেল নিতে। তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেব।"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget