এক্সপ্লোর

IMA Election: IMA বেঙ্গলের ভোটে বাউন্সার! ফের রাজ্য সম্পাদক নির্বাচিত শান্তনু সেন

Shantanu Sen: ১২ বছর একটানা রাজ্য সম্পাদক তিনি। সপ্তমবারও একই পদে নির্বাচিত হলেন শান্তনু সেন। 

কলকাতা: IMA বেঙ্গলের ভোট গণনা অশান্তির আশঙ্কা। আর গণনা পর্বে নামানো হল বাউন্সার। বিরোধী সংগঠনের আশঙ্কা ছিল, ভোট গণনায় অশান্তি পাকাতে পারে উত্তরবঙ্গ লবি। এদিকে দলীয় মুখপাত্র, রোগী কল্যাণ সমিতির পদ হারিয়ে শেষ হাসি হাসলেন শান্তনু সেন। ১২ বছর একটানা রাজ্য সম্পাদক তিনি। সপ্তমবারও একই পদে নির্বাচিত হলেন শান্তনু সেন। 

কয়েকদিন আগেই কাঁথির সমবায় ভোট হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আর এবার বাউন্সার দিয়ে হল চিকিৎসক সংগঠনের ভোট গণনা। আট আটজন বাউন্সারকে নিরাপত্তার দায়িত্ব দিয়ে ভোট গণনা হল আইএমএ রাজ্য শাখার নির্বাচনে। উত্তরবঙ্গ লবি গণ্ডগোল পাকাতে পারে এই আশঙ্কায়, বাউন্সার নামানো হল চিকিৎসক সংগঠনের ভোট গণনায়। আইএমএ রাজ্য শাখার সদ্য নির্বাচিত রাজ্য সম্পাদক শান্তনু সেন বলেন, "আমাদের প্রাইভেট সিকিওরিটি রাখতে হয়েছে এটা দুঃখের। হাওড়ায় স্টেট কাউন্সিল মিটিং করার সময় তিক্ত অভিজ্ঞতা হয়েছে। কয়েকজন ডাক্তার বাইরে থেকে লোক নিয়ে গিয়ে হামলা করেছিল। কাউন্টিংয়ে আশঙ্কায় ছিলাম। গণনা প্রক্রিয়া সুন্দরভাবে যাতে হয় তাই বাউন্সার আনা হয়েছে।''

আরজি কর কাণ্ডের আবহে, এক সময় ভোটে না লড়ার সিদ্ধান্ত নেন। পরে অবশ্য সেই অবস্থান থেকে সরে এসেছিলেন। ভোটে জিতে সপ্তম বার, আইএমএ বেঙ্গলের রাজ্য সম্পাদক হলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। প্রথমে দলীয় মুখপাত্রের পদ থেকে অপসারণ। এরপর কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকে অপসারিত। তার পরে NRS মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির সভাপতি পদ থেকেও অপসারণ। সর্বশেষ, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে সরকারি প্রতিনিধির পদ থেকেও সরানো হয়েছিল তাঁকে। তবে শেষ হাসি হাসলেন সেই শান্তনু সেনই।

IMA রাজ্য শাখার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন বারাসাতের তৃণমূল কাউন্সিলর এবং চিকিৎসক বিবর্তন সাহা। সহকারী সম্পাদক হলেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদক ও চিকিৎসক অনির্বাণ দলুই এবং চিকিৎসক রাজীব বিশ্বাস। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হলেন চিকিৎসক অভীক ঘোষ। অন্যদিকে যে সমস্ত বামপন্থী চিকিৎসকেরা অভয়াকাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেছিলেন, তাঁদের মধ্যে অনেকেই প্রার্থী হয়ে হেরে গেলেন চিকিৎসক সংগঠনের এই নির্বাচনে। IMA রাজ্য শাখার নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৭৯৩। মোট ভোট পড়েছে ৬৩৩ টি। রাজ্য সম্পাদক পদপ্রার্থী শান্তনু সেন পেয়েছেন ৪৩০ টি ভোট। অন্যদিকে এই পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী চিকিৎসক সুকান্ত চক্রবর্তী পেয়েছেন ১১৬ টি ভোট। যার অভিযোগ, মিলছে না ব্যালটের অঙ্ক। এত বিতর্ক, এত ঘটনাপ্রবাহের পরও আইএমএ-র রাজ্য শাখা রইল তৃণমূলপন্থীদের দখলেই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Recruitment Scam: 'হস্টেলের ছাত্রের মতো পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে দৌড়লে হবে না' বিচারকের তোপের মুখে ED

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget