এক্সপ্লোর

Suvendu on Bus Strike : "মনে মনে বিজেপি", বাসকর্মীদের আন্দোলন নিয়ে কী বললেন শুভেন্দু ?

Bus Strike : দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে দক্ষিণবঙ্গ জুড়ে সরকারি বাস পরিষেবা কার্যত বিপর্যস্ত

কলকাতা : অস্থায়ী কর্মীদের আন্দোলনে দক্ষিণবঙ্গ জুড়ে সরকারি বাস পরিষেবা (Bus Service) বিপর্যস্ত। এই ইস্যুত এবার আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে রাজ্যকে একহাত নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। "চাকরি চলে যাওয়ার ভয়। মনে মনে বিজেপি, কিন্তু বাইরে তৃণমূলের ঝান্ডা নিয়ে আন্দোলন করছেন। যাতে এই ১২ হাজার টাকার চাকরিটাও না চলে যায়," বলে তোপ দাগেন বিরোধী দলনেতা।

পুজোর মুখে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে দক্ষিণবঙ্গ জুড়ে সরকারি বাস পরিষেবা কার্যত বিপর্যস্ত। যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। লিখিত প্রতিশ্রুতি ছাড়া আন্দোলন চালিয়ে যাওয়ায় অনড় অস্থায়ী বাস কর্মীরা। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের নাজেহাল হওয়ার ছবি সামনে আসছে। পুজোর মুখে কারও বাড়ি ফেরা, জরুরি কোনও কাজে বেরিয়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।  

ভোগান্তির চিত্র-

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে SBSTC-র ডিপো থেকে প্রতিদিন যেখানে ৭০-৮০টি বাস ছাড়ে, সেখানে এখন কর্মীর অভাবে ছাড়ছে ১৫-২০টি বাস। দুর্গাপুর থেকে সল্টলেকের করুণাময়ী ও ধর্মতলা রুটে বাস চললেও, বাকি জেলাগুলিতে বাস বন্ধ। 

বাঁকুড়ায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোর গেটের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ১৬০ জন অস্থায়ী বাস কর্মী। ভোগান্তি বাড়ছে যাত্রীদের।

পুরুলিয়াতেও চলছে অস্থায়ী পরিবহণ কর্মীদের কর্মবিরতি। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপো থেকে একটিও বাস বেরোয়নি। অস্থায়ী বাস কর্মীদের দাবি, মাসদুয়েক আগেও পুরুলিয়ায় ৩০টি রুটে সরকারি বাস চলত। কমতে কমতে তা এখন ১২টি রুটে চলে।

এই পরিস্থিতিতে আন্দোলনকারী বাসকর্মীদের প্রতি সহানুভূতি প্রকাশ করে শুভেন্দু বলেন, "এসবিএসটিসি-র ১২ হাজার টাকা বেতন পাওয়া চালক-খালাসিরা এমনটা করবেই। সুপ্রিম কোর্ট বলেছে, সম কাজে সম বেতন। এটা পশ্চিমবঙ্গে কার্যকরা করা উচিত। কাজের গ্রেড অনুযায়ী যাতে বেতন পায়, সেই বেতন দিয়ে যাতে সে নিজের এবং সমাজের আর্থিক দায়িত্ব পালন করতে পারে, এটা যতক্ষণ না হবে, পেটের খিদে থেকে, মনের ব্যথা থেকে আন্দোলন সংগঠিত হবে। চাকরি চলে যাওয়ার ভয়। তাই এরা মনে মনে বিজেপি, কিন্তু বাইরে তৃণমূলের ঝান্ডা নিয়ে আন্দোলন করছেন। যাতে এই ১২ হাজার টাকার চাকরিটাও না চলে যায়।"

আরও পড়ুন ; SBSTC-র অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত, দক্ষিণবঙ্গ জুড়ে বিপর্যস্ত সরকারি বাস পরিষেবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget